somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্য রচনা

২১ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রম্য রচনা-১!!!
হাবাগোবা নাদুস-নুদুস মন্টু ঢাকায় নতুন আসছে । আসার সময় বাসা থেকে মা বলে দিছে ঢাকায় সাবধানে চলতে। আইন-কানুন মেনে চলতে। রাস্তাঘাট পার হওয়ার সময় দেখেশুনে পার হতে। মন্টুও মায়ের কথায় সায় দিয়েছে।
মন্টু ঢাকায় এসেই দেখে ট্রাফিক সপ্তাহ চলছে। ট্রাফিক সপ্তাহ উপলক্ষ্যে মাইকে রাস্তা পারাপারের নানান নিয়ম-কানুন বলছে।
মন্টু সেগুলো মনোযোগ দিয়ে শোনে এবং মেনে চলার প্রতিজ্ঞা করে ।
তো শান্তিনগর মোড়ে এসে দেখা গেলো সামনে অনেক ফাঁকা জায়গা থাকা সত্ত্বেও মন্টু ঠাসাঠাসি করে রাখা গাড়ির ভিতর দিয়া রাস্তা পার হচ্ছে। কিছুদূর সাপের মতো পেঁচিয়ে এগুনোর পর সে একটি বাসের নীচ দিয়া হামাগুড়ি দেয়া শুরু করে। এইটা দেইখা এক পুলিশ দৌড়ে আসে। এসেই হাতের লাঠিটা দিয়ে ঠাস করে মন্টুর প্যান্টের পিছনের পকেট বরাবর একটা বসিয়ে দেয়। মন্টু পিছন সাইট হাতাতে হাতাতে চোখ বড় বড় করে পুলিশের দিকে তাঁকায়। তখন পুলিশ রাগে ফিকতে ফিকতে বলে:
-এই হারামজাদা মদনা! গাড়ির নীচ দিয়া হামাগুড়ি দিচ্ছস ক্যান তুই?? ধান্ধা কি তোর??
মন্টু তখন কাঁদো কাঁদো কন্ঠে বলে “ক্যান! আপনারাই তো বলছেন জেব্রা ক্রসিং ব্যবহার করতে! আমি জেব্রা ক্রসিং খুজতে খুজতে দেখি সেইটা গাড়ির চাক্কার নীচে! সবগুলা গাড়িই তো জেব্রা ক্রসিং এর উপর দাড়িয়ে আছে! আমি এখন কি করুম! হামাগুড়ি দেওয়া ছাড়া জেব্রা ক্রসিং কেমনে ব্যবহার করুম??”

রম্য রচনা-২!!
আরেকদিনের ঘটনা। কাওরান বাজার সার্ক ফোয়ারা মোড়ের ব্যস্ত রাস্তার সিগনাল ছাড়া। সাঁ সাঁ করে গাড়ি ছুটছে। আর মন্টু রাস্তার ঠিক মাঝখানে দাড়িয়ে আছে। গাড়ির ধাক্কা থাইকা বাঁচতে সে একবার এইদিকে হেলছে তো আরেকবার ওইদিকে হেলছে। ওদিকে গাড়িগুলো সমানে হুইসেল দিচ্ছে আর কোন মতে মন্টুকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। বিষয়টা ট্রাফিক পুলিশের নজরে আসতেই দ্রুত সিগনাল থামিয়ে মন্টুকে কান ধরে টানতে টানতে রাস্তার এক পাশে আনে। এনে গাল বরাবর একটা চড় বসিয়ে দেয় আর বলে:- “এই গাধা! রাস্তার মাঝখানে দাড়িয়ে কোমর দুলাইয়া দুলাইয়া এইভাবে নাচতেছিলি ক্যান? মানুষজন কি তোর ভোটকা কোমর দুলানো দেখার লাইগা রাস্তায় নামছে? নাকি তোর হাতির মতো শরীরের উপর দিয়া গাড়ি উঠাইয়া দেওয়ার জন্য রাস্তায় নামছে??”
মন্টু কান ও গাল সমান তালে ডলতে ডলতে এবং রাগে গজ গজ করতে করতে বললো:- “কথায় কথায় মারেন ক্যা? আমার কি দোষ? গতকাল মাইকে আপনারা কইলেন সিগনাল অফ থাকলে রাস্তা পার হতে আর সিগনাল অন থাকলে থেমে যেতে। আমি যখন সিগনাল অফ দেখেছি তখন রাস্তা পার হওয়া শুরু করছি। আর রাস্তার মাঝামাঝি আসতেই আপনি দিছেন সিগনাল অন কইরা!! এহন আমি কোন দিকে যামু, কেমনে যামু??
আমারে তো ফট কইরা গাধা কইয়া ফেললেন! আমার যদি সাহস থাকতো তয় আপনারেও আমি গাধার বাপ কইয়া ফেলতাম!!! ”
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৩০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৩

লিখেছেন রাজীব নুর, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫০



আর্জেন্টিনা দুই গোল খেয়ে গেছে!
মেসি পেনাল্টি মিস করেছে। এদিকে খেলা অর্ধেক শেষ। তখনও আমি বলেছি, আর্জেন্টিনা জিতবে। কোনো চিন্তা নাই। প্যারা নাই। চিল। হ্যা আমার কথাই সত্য হয়েছে। আর্জেন্টিনা... ...বাকিটুকু পড়ুন

এদেরকে না রুখলে চড়া মূল্য দিতে হবে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৬



মাহবুব আজিজ, আনিস আলমগীর, সোমা ইসলাম, শাওন, মঞ্জুরুল পান্না, শম্পা রেজা, কালচারাল ফ্যাসিস্ট ফরিদুর রেজা শাইখ সিরাজ এদেরকে এখনই বন্ধ করতে হবে না হলে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হবে।... ...বাকিটুকু পড়ুন

কত ভেবেছি, আমাদের একদিন দেখা হবেই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০৮ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:০৯

কত ভেবেছি,
আমাদের একদিন দেখা হবেই।
হয়তো হঠাৎ সামনে এসে
আমাকে চমকে দেবে।
হায়,
ওরা কেন জানালো,
পৃথিবীতে
তুমি আর বেঁচে নেই!

কত ভেবেছি,
চলতে চলতে পথে
সামনে একটা রিকশা থেমে যাবে।
কী মোহন ভঙ্গিমায়
রাজাসনে বসে আছো তুমি,
রোদে ভেজা মুখ... ...বাকিটুকু পড়ুন

পি ভি নরসিমা রাও - ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৩



পি ভি নরসিমা রাও ১৯৯১ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় যে ঐতিহাসিক সংস্কারনীতি গ্রহণ করেন, তা "এলপিজি সংস্কার" (LPG Reforms - Liberalisation,... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

×