২৭শে বাবুটার হার্নিয়া অপারেশন হয়েছিল, সাথে মুসলমানী ফ্রী
২৭ তারিখ সকাল ১০টার দিকে অকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, খুব সম্ভব ল্যাব এইডে। মুসলমানী করার কোন প্রকার ইচ্ছা তার ছিলনা, বরং একটা বিরাট ভয় ছিল যেমন সব ছেলেরই থাকে। তাই হসপিটালে ঢুকেই সে এক দৌড়ে বের হয়ে আসে। পরে অনেক করে বুঝিয়ে তাকে ভেতরে নেয়া হয়। সে সময় সে তার মা'র কাছেও থাকছিলো না, আমার বোন আর বাবুর খালা ওকে নিয়ে যায় অপারেশন থিয়েটারে, সেখানেও অনেক যন্ত্রনা করতে থাকে সে। এই অবস্থায় আমার বাবা সেখানে যান আর বাবুকে শান্ত করেন। আব্বার কোলে থাকা অবস্থাতেই বাবুকে সেন্সলেস করা হয়। আমাদের পরিবারে এনেস্থেশিয়ার পরিমানের কম বেশীর কারনে মৃত্যুর দুটি ঘটনা থাকায় এই অংশটাই মূল অপারেশনের চাইতেও বেশী ভীতিকর ছিল আমাদের জন্য।
৩৫ মিনিট অপারেশনের পর বাবুকে বাইরে আনা হয়, কিছুক্ষনের মধ্যেই জ্ঞ্যন ফিরে আসে ওর। জ্ঞ্যন ফেরার পর সে অক্সিজেন মাস্ক, স্যালাইনের নল, ব্লাড প্রেসারের সেন্সর খুলে ফেলে বাসায় যেতে চায়। হঠাৎ সে খেয়াল করে তার পরনে প্যান্ট নেই। "আমার প্যান্টটা কে খুললো?" বলে চিৎকার করে কিছুক্ষন। আসলেও ভয়াবহ ব্যাপার, ছোট মানুষ বলে কি ওর মান ইজ্জত নাই?
বিকেল ৫টায় ওরা বাসায় ফিরে আসে। বাবু অসুধ খেয়ে ঘুমিয়ে যায়। অনেক রাতে আবার তার ঘুম ভাঙ্গে, জ্বালাপোড়া করে মনে হয় কাটা যায়গাটা, সে জন্য বাতাস দিতে বলে। পরের দিন সকালে সে খুব চিন্তিত হয়ে পরে যখন দেখে তার পিপি কেটে ছোট করে দেয়া হয়েছে
বাবুটা আজকে তার নানাবাড়ী সিরাজগঞ্জে যাচ্ছে। খুব খুশী সে, তার বড় খালা আর তার পিচ্চি মেয়ে এসেছে ইতালী থেকে। সে নিজে এক পিচ্চি, তার চাইতেও ছোট কেউ আছে - সেইটা ভেবেই তার বেশী আনন্দ।
সবাই দোয়া করবেন আমার বাবুটার জন্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


