somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপেক্ষায় আছি সেই সুন্দর সময়টার ...

৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অশান্ত একটা সময়ের মাঝে বড় হয়ে উঠেছি আমি। আবছা আবছা খেয়াল আছে ঢাকায় কারফিউয়ের কথা, ব্ল্যাক আউটের কথা। মুজিব হত্যার পর এসব মহড়া দিতে হতো দেশ জুড়ে সবাইকেই। রাতের বেলা ঘরে হারিকেন জ্বেলে বাতি নিভিয়ে দেয়া হতো সব। হারিকেনের চিমনী অনেকটাই ঢাকা থাকতো কালো কাগজে। রাতের একটা নির্দিষ্ট সময়ে বেজে উঠতো ভয়ানক সাইরেন, যেন যুদ্ধাবস্থায় বিমান হামলার সংকেত। সাথে সাথে আলো ঝলমলে ঢাকা হয়ে পড়তো নিস্তব্ধ, আঁধার, ভুতুড়ে নগরী। বাড়ীর দরজা জানালা এঁটে সবাইকে ঘরে বসে থাকতে হতো।

২৫শে মার্চের কালো রাত্রির ভয়াবহতা আমরা আঁচ করতে পারি না। আমরা যুদ্ধ পরবর্তী প্রজন্ম ৭১ সালের সঠিক ইতিহাসটুকুও জানি না। আমাদের জানতে দেয়া হয়নি সেভাবে কখনই।

গত ৪২ বছর ছিল যুদ্ধ পরবর্তী দেশের টিকে থাকার সংগ্রাম। শূন্য থেকে শুরু হওয়া হত দরিদ্র মানুষের একটা দেশ, এর তো টিকেই থাকবার কথা না। কিন্তু বীরের জাতি টিকে গেছে ঠিকই। হাজারও সমস্যা ছিল, এখনও আছে, জুয়েল আইচের জাদুমন্ত্রে বদলে যায়নি পরিবেশ, সমাজ, মানুষজন। তবুও বদলেছি আমরা, বদলাচ্ছি একটু একটু করে।

বলতে দ্বিধা নেই, তরুণ প্রজন্মের দেশপ্রেম নিয়ে এক সময় সংশয়ে থাকতাম। অথচ আজ, গর্বভরে বলতে পারি - তোমারা অনেক বেশী ভালবাসো দেশটাকে।

এতদিন যেভাবে চলে এসেছে দেশ, ক্ষমতাশালীরা বার বার শুষে নিয়েছে দেশটাকে, উন্নয়নের নামে পকেট ভারী করতে ব্যস্ত থেকেছে এক শ্রেণীর দালাল, ক্ষমতা চলে গেছে একেবারেই অযোগ্য লোকটির হাতে, ফলে বারবার পিছিয়ে পড়েছি আমরা।

ভবিষ্যতটা সুন্দর হবে। হতেই হবে। আজকের এই তরুণ সমাজ, বুকে দেশের জন্য ভালবাসা আর কপালে লাল সবুজ পতাকাটা বেঁধে একদিন ঠিকই হাতে তুলে নেবে দেশের স্টিয়ারিং, দেশ চালাবে সঠিক পথে।

আমরা অপেক্ষায় আছি সেই সুন্দর সময়টার ...

সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৩

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×