
চাঁদ নিয়ে অনেক সুন্দর একটা কবিতা মাথায় ঘোর পাক খাছে ... লেখব বলে ভাবতেছি, লেখেও ফেললাম, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আমার দৌড় ফেইসবুক পর্যন্ত। বাহ! সাথে সাথেই লাইক আর কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে, মাঝ রাতে মন টা খুসিতে ভরে উঠল। এমন সময় বন্ধু এসে বিরক্ত করা শুরু করল.....
-ছাদে যাবি?
-কেন?
-আরে অনেক বাতাস আর চাঁদটা আজ অনেক সুন্দর।
-তুই যা আমি ঘন্টা খানিক পরে যাব, একটা কবিতা পোস্ট করেছি অনেক কমেন্ট আসছে ওগুলির রিপ্লাই দিচ্ছি।
-ঘন্টা খানিক পর কিন্তু এমন চাঁদ পাবি না!
-ধুর যা ত, বিরক্ত করিস না, আমি একটু পর যাচ্ছি।
সাগর নিয়ে সেই একটা লেখা পোস্ট দিলাম, সাগরে কি কি মাছ আছে, সাগরের পানি কখন বদলায়, কেন জোয়ার ভাটা হয়, সাগরে পানির সাথে কি মিশাইলে পানি মিস্টি হয়, এবং বাংলাদেশে সাগরে নামলে কি কি করা উচিৎ।
কয়েক দিন পর এক ছোট ভাইয়ের সাথে আড্ডা দিচ্ছি গল্পের তালে সে প্রশ্ন করল ভাই লাস্ট কবে সাগরে গোসল করেছেন?
-আমি ত কখন সাগরেই যাইনি গোসল কি করব!
তার চোখে হতাশার ছাপ।
-ও

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



