somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শরীফ বিন ঈসমাইল
পৃথিবীটা আজ বড়ই অদ্ভূত মনে হয়, ভাতের অভাবে যখন মৃত্যুময় জীবন, চাঁদের আলোয় তবু বেঁচে থাকা! ব্যার্থ প্রেমে জীবননাশ যেখানে, আবার সিগারেটের ধোঁয়ায় জীবনের ছবি আঁকা ।

"ইশ্বরকে ডাকো" তিনি তো জীবনের মালিক...!

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি যাকে ভালোবাসি; সে ভালোবাসে তার প্রাক্তন প্রেমিককে।
সবুজ ঘাস মাড়িয়ে যে চলে গেছে--
এক বৈশাখে বকুলের লোভে...!
তার প্রাক্তন প্রেমিক দীপ্ত পুরুষ, নারী সঙ্গী লাভে সিদ্ধহস্ত।
অন্ধকারে যে হয়ে উঠে কৃষ্ণ আর আলোতে বিলায় বুদ্ধের বাণী!
বিলেতি মদে নিজেকে চুবিয়ে মধ্যরাতে ধরে বালিকা শরীর।
উনুনের তাপে সেঁকে নেয় একজীবন।
আমি তার তুলনায় নগন্য প্রায়, যেখানে শতাব্দী শেষ-
ক্ষুধা আর যুদ্ধের চিৎকার শুরু সেখানে জন্ম আমার!
যীশুর ক্রন্দন বুকে নিয়ে যখন হেঁটে বেড়িয়েছি চৌরাস্তায়--
তখন ভালোবাসার বদলে কুৎসা জুটেছে কপালে।
উপাসনালয়ের বাইরে দাঁড়িয়ে ফেরিয়ে করে বেরিয়েছি নিজের জীবন।
গনিকা নাকি কবিতা? প্রেমিকা নাকি যোনি?
ভাবতে ভাবতে হেঁটে গেছি বেশ্যাপাড়ায়।
পকেটে দু'টো কবিতা নিয়ে কেঁদেছি রাতের পর রাত।
প্রথমটি বাবা; যাকে দেখিনি কখনো, অপরটি মা; যে আমাকে দেখেনি কখনো।

মুছে যাওয়া ক্যালেন্ডারের দীর্ঘশ্বাসে প্রায়শ বলতাম;
-আমার বড্ড খিদে পেটে? দোহাই খাবার দিন!
:ইশ্বরকে ডাকো, তিনিই সকলের খাদ্য দাতা!
-আমি অসুস্থ? দোহাই আমাকে সাহায্য করুন।
:ইশ্বরকে ডাকো, তিনি সকলের পালনকর্তা!
-এই যে শুনছেন? আমার মা মারা গিয়েছে। দাফন দরকার...
:ইশ্বরকে ডাকো। তিনি তো জীবনের মালিক!
কেউ এগিয়ে আসেনি!
কথাগুলি বলতে বলতে--
প্রতিটি মানুষ পাশ কাটিয়ে চলে গেলো সময়ের মতো!
গলিতে গলিতে বুর্জেয়া চিৎকাররত কমিউনিস্ট এগিয়ে আসেনি,
সংসদে ঘুমিয়ে থাকা মন্ত্রী এগিয়ে আসেনি, মসজিদের ইমাম এগিয়ে আসেনি,
মন্দিরের পুরোহিত এগিয়ে আসেনি, গীর্জার ফাদার..কেউ,
কেউ আসেনি এগিয়ে !
মায়ের লাশ চার ভাগ করে সৎকার করলাম চার রীতিতে!
মোল্লা তেড়ে এলো, পুরোহিত তেড়ে এলো, যীশু তেড়ে এলো,
বুদ্ধ তেড়ে এলো, সরকার তেড়ে এলো, রাষ্ট্র তেড়ে এলো।
৫৭ ধারায় মামলা দিয়ে জেলে ভরে- শহরে ডেকে দিলো হরতাল!
৫৬ হাজার বর্গমাইলে রক্ত,
শাখায় রক্ত,
সিঁদুরে রক্ত,
টুপিতে রক্ত,
পাঞ্জাবীতে রক্ত।
লাশের গন্ধে বাতাসে নিঃশ্বাস নেয়া দায়।
মিছিল থেকে তারা মদের দোকানে যায়,
মিছিল থেকে তারা বেশ্যালয়ে যায়।
আমার বোনকে স্পর্শ করে,
আমার মায়ের লাশকে ধর্ষণ করে, জন্ম দেয় আমাকে।

পৃথিবীর বুকে ঘুমিয়ে থাকা ইশ্বর কখনো শুনে না- আত্মচিৎকার সর্বহারার,
ধর্ম আর যোনির দখল বরাবরি থাকে সবলের হাতে!

সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

×