একটু আগেই বসে বসে চিন্তা করতেছিলাম, বাংলা সিনেমা দেখে দেখে কী শিখলাম বা জানতে পারলাম ... সেগুলারই একটা লিস্টি বানায়ে ফেললাম !!
১) বাংলা সিনেমা দেখেই জানতে পারছিঃ কাউরে ঘুষি বা লাত্থি মারার সময় "ওয়াই ঢিশুয়েইক ঢিশু ওওও ঢিশু ইশু ইশু ইশু ইশু ইশুউউউউউউউউউ" - টাইপ আওয়াজ হয় !! :v
২) বাংলা সিনেমা দেখেই জানতে পারছিঃ কেউ হার্ট অ্যাটাক করুক আর গুলি খাক কিংবা গাড়িই চাপা পড়ুক, মরার আগে পেটের মধ্যে যত কথা আছে, সব শেষ কইরা তারপরেই সে মরবে !!
৩) আরো জানতে পারছি, বাংলা সিনেমার "আনোয়ার হোসেন" আর "প্রবীর মিত্র" বিশ্বে সর্বাধিকবার হার্ট অ্যাটাক করে মারা যাওয়ার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করছেন !! 3
৪) এছাড়াও জানতে পারছি, গ্রীষ্ম, বর্ষা, শরৎ যেই কালই হোক না কেন, বাংলা সিনেমায় কেউ কোন শকিং নিউজ শুনলেই আকাশে ঠাডা পড়া শুরু করে এবং ঝড় শুরু হয় ... ঐ ঝড়ে নায়ক/নায়িকা উদভ্রান্তের মত হাঁটতে থাকে এবং গান গায় !! :p
৫) জীবনে কোনদিন আইন আদালত এর কোন ধারা টারা বুঝি না ... তবে বাংলা সিনেমা দেখেই জানতে পারছি, বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী কী শাস্তি হয় !!
৬) নিউটন বেঁচে থাকাকালীন, বাংলা সিনেমা শুরু হয় নাই ... নাইলে উনি মারামারির দৃশ্যে নায়কের শূন্যে ভেসে ভেসে ঘুষি লাত্থি মারা দেখে মাধ্যাকর্ষণ সূত্র ভুইলা গিয়া কচু গাছে ফাঁস দিয়া মরতেন !! :p
৭) একমাত্র বাংলা সিনেমায় ব্যবহৃত পিস্তল থেকেই আকিজ বিড়ির মত ধোয়া বাইর হয় !! :p
৮) এখন পর্যন্ত এমন কোন বাংলা সিনেমা বের হয় নাই, যেইটায় কেউ মরে নাই !!
৯) একমাত্র বাংলা সিনেমাতেই একটা বাচ্চা দৌড়াইতে দৌড়াইতে বড় হইয়া নায়ক হইয়া যায় !!
১০) এবং বাংলা সিনেমার পুলিশই একমাত্র পুলিশ, যারা কোন কিছু না দেখে, না শুনেই ঘটনার শেষে এসে কেমনে জানি ভিলেনকে এসে ধরে আর বলে, "আইন নিজের হাতে তুলে নেবেন না" !!
পরিশেষে বাংলা সিনেমার সকল নায়ক-নায়িকা-ভিলেন আর অন্যান্যদেরকে আমার সংগ্রামী লাল সালাম ... তারা কেমনে হাসি চাইপা রাইখা এইসব ডায়ালগ দেয় আর অভিনয় করে, সেইটা তারাই ভালো জানে !! >:O

সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৬ রাত ১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



