somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

... বই ... বিলাস-1 ...

২১ শে ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পাঠ্য বই ছাড়া অন্য যে কোন বই বা গল্পের বই পড়তে খুব বেশি ভালোবাসি । হাতে কোন বই থাকলে সেটা শেষ করতে না পাড়া পর্যন্ত শান্তি পাই না । আমার কাছে মজার কোন বই নিয়ে সারাদিন কাটিয়ে দেবার চেয়ে আনন্দের আর কোন কিছুকে মনে হয় না । তাই এই কাজটাই শুধুমাএ সম্পূর্ণ মনোযোগ দিয়ে করতে পারি । ভালো লাগে বলেই হয়তো আপনা আপনি মনোযোগ চলে আসে ।

আমাদের পাঠ্যবই গুলোতে যদি এরকম বিদঘুটে সব জিনিস দিয়ে ভরে না রেখে, আগ্রহ নিয়ে পড়া যায় এরকম কিছু থাকতো, তবে লুকিয়ে লুকিয়ে অন্য বই নিয়ে বসে থাকতে হতো না । পাশাপাশি ছেলেমেয়েদের পড়ার প্রতি কৌতুহলও বেড়ে যেত । বাবা-মা কে আর পড়াশোনার জন্য এত জোড় করতে হতো না । ছেলেমেয়েরা নিজের ইচ্ছাতেই পড়তো ।

বই পড়া নিয়ে অনেক মিথ্যে বলতে হয়েছে । অনেক বকাও খেতে হয়েছে । কিন্তু বই পড়ার লোভ এখনও সামলাতে পারি নাই । মাঝে মাঝে ভাবি সারাজীবন যদি একঘর ভর্তি মজার মজার সব বই এর সাথে কাটিয়ে দেয়া যেত, তবে কত ভালোই না হতো । হুমায়ূন আহমেদের 'শুভ্র' আমার খুব প্রিয় একটা চরিএ । তো শুভ্রর বই পড়া নিয়ে যে সব স্বপ্ন আছে তার মাঝে একটা স্বপ্ন আমার অসম্ভব ভালো লেগেছে এবং মাথার মধ্যে ঢুকে বসে আছে । শুভ্রর মত আমিও স্বপ্ন দেখি, সমুদ্রের মাঝে আমার একটা ছোট দ্্বীপ আছে । সেই দ্্বীপে রবিনসন এুশোর মত আমিও একা থাকি । আমার একটা ছোট ঘর থাকবে । ঘর ভর্তি শুধু বই আর বই । যখন ইচ্ছে হবে বই পড়বো । যখন ইচ্ছে হবে সমুদ্রে পা ডুবিয়ে বসে থাকবো । ইচ্ছেমত ঘুরে বেড়াবো । কেউ কিছু বলবে না । কেউ দেখবে না, বকা দিবে না, শাসন করবে না । ইশ! সত্যিই যদি এরকম হতো, তবে কত মজাই না হতো ।।

বই পড়া নিয়ে আমার অভিজ্ঞতা কম থাকলেও কিছু কিছু লেখক এবং বই এর প্রতি আমার অসম্ভব দুর্বলতা আছে । আমার প্রিয় বই, প্রিয় লেখক, কোন বই এর জন্য আমার ভালো লাগা, মন্দ লাগা গুলোএখানে লেখার চেষ্টা করবো । সেটা কতটা ভালো হবে বা আদৌ ঠিক হবে কিনা তা আমি নিজেই বুঝতে পারছি না । কিন্তু শুরু যখন করেছি, আশা করছি শেষ করতে পারবো । যদি না খুব বেশি অলস হয়ে যাই!!!
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ১০:১৫
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

লেখালিখি হতে পারে আপনার বিক্ষিপ্ত মনকে শান্ত করার খোরাক।

লিখেছেন মাধুকরী মৃণ্ময়, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৪:২৯

এই যেমন আমি এখন লিখতে বসছি। সর্বশেষ লিখেছি ২০২১ সালে জুলাই এর দিকে। লিখতে গিয়ে আকাশে বাতাসে তাকাচ্ছি, শব্দ, বিষয় খুজছি। কিন্তু পাচ্ছি না। পাচ্ছি যে না , সেইটাই লিখছি।... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই মে, ২০২৬ রাত ২:৩৩


নট আউট নোমান ইউটিউব চ্যানেলের ক্রীড়া সাংবাদিক নোমান ভাই একজন খাঁটি দেশপ্রেমিক। বাংলাদেশে এখন আমরা এমন এক পরিস্থিতির মধ্যে বাস করছি যেখানে প্রকৃত দেশপ্রেমিক আর ভুয়া দেশপ্রেমিকের পার্থক্য করা... ...বাকিটুকু পড়ুন

রফিকুল ইসলামের ২য় বিয়ে করার যুক্তি প্রসঙ্গে chatgpt-কে জিজ্ঞেস করে যা পেলাম...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই মে, ২০২৬ দুপুর ১২:৫০



ইসলামে একাধিক বিয়ে বৈধ, তবে সেটা বড় দায়িত্বের বিষয়। শুধু “বৈধ” হলেই কোনো সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে উত্তম বা সবার জন্য উপযুক্ত হয়ে যায় না। Qur'an-এ বহু বিবাহের অনুমতির সাথে ন্যায়বিচারের শর্তও... ...বাকিটুকু পড়ুন

×