কবিতার মত গীতিকবিতাও আমার খুব প্রিয় । সম্প্রতি পড়া একটি গীতিকবিতা তুলে ধরছি ...
তুমি আসবে বলেই
আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি;
তুমি আসবে বলেই
কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি ।
তুমি আসবে বলেই
অন্ধকানাই বসে আছে, গান গায়নি;
তুমি আসবে বলেই
চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি ।
তুমি আসবে বলেই
সোনালি স্বপ্ন ভিড় করে এসে চোখে
তুমি আসবে বলেই
আগামী বলেছে দেখতে আসবো তোকে ।
তুমি আসবে বলেই
আমার প্রশ্নের উওর এখনো খুঁজে পাই নি;
তুমি আসবে বলেই
পৃথিবীটা এখনো ধ্বংস হয়ে যায়নি ।
তুমি আসবে বলেই
সন্ত্রাসবাদ গুটিয়ে নিয়েছে থাবা
তুমি আসবে বলেই
জ্যোতিষি ছেড়েছে কত যে ভন্ডবাবা ।
তুমি আসবে বলেই
পাড়ার মেয়েরা মুখ করে রেখেছে ভার;
তুমি আসবে বলেই
ঈষাণ কোনেতে জমেছে অন্ধকার ।
তুমি আসবে বলেই
বখাটে ছেলেটা শিষ দিতে নিয়েও দেয়নি
তুমি আসবে বলেই
আমার মনটা এখনো নষ্ট হয়ে যায়নি ।।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০০৬ রাত ১১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




