আরবি উচ্চারণ বাংলায় লেখলে যেমন সহি হয় না ,মনের পরিস্থিতি তেমন কলম দিয়ে লেখলে ও সব সময় সহি করে লেখা যায় না , কলমের কি সাধ্য আছে সব কিছু লেখার ? শুধু এতটুকু বলা যায় যে ,খুব রাগ লাগতেছে, কি যে করি ?
খবরে প্রকাশ -"তাসকিন আর সানির বোলিং একশন অবৈধ "-আইসিসি !!!(Indian Cricket Council)
যারে দেখতে নারি তার চলন বেংকা ।ছেলেটা সবে ভাল করা শুরু করেছে ।এটা মোড়লদের বুকে কাঁপন ধরেছে ।তাকে আর কিভাবে আটকাবে ?
আটকানোর ফন্দি এটা ,আর কিছু না । বাংলাদেশের এমন বীরের উত্থানে কারো কারো হিংসে হচ্ছে ।
কোচ হাথুরুসিংহে আজ এক সংবাদ সম্মেলনে বলেছেন-“আমি আসলে কিছুই বুঝতে পারছিনা। গত কয়েক বছর ধরেতো তাসকিন এবং সানি এই অ্যাকশানেই বল করে আসছে। এদের বোলিং অ্যাকশান নিয়ে কেন আইসিসির পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে আমি কিছুই বুঝতে পারছিনা”।
জ্যোতিষীদের ভবিষ্যৎ বাণী ,"এইবার
বাংলাদেশ বিশ্বকাপ ঘরে তুলতে পারে ।"যদিও মুসলমান হিসেবে আমরা তাদের দ্বারস্থ হইনা ।তবে পাশের দেশের মানুষ আবার জ্যোতিষীদের বাণীতে খুব ই বিশ্বাসী ।সেই ভয় থেকেই আমাদের ডানা গুলো ভেঙে দেবার কাজ চলছে কিনা !
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




