আমার নিঃশ্বাসে জীবনানন্দ দাশ
প্রশ্বাসে জসিমুদ্দিন ,
আমার বিশ্বাসে কবি আল মাহমুদ
আশ্বাসে শামসুর রাহমান ,
আমার হিয়ার মাঝে লুকিয়ে রবি ঠাকুর
মম চিত্তে যেজন -কাজি নিজরুল !
আমি এক ক্ষুদ্র বিন্দু কোমল চন্দ্রের
আমার সকল দিকে বাস শত নক্ষত্রের ,
আমি তাদের- ই উত্তরসূরি
তাদের সঞ্চিত সম্পদে আমার অংশীদারি।
আমি পথ চলার পাথেয় পেয়েছি তাদের পদমূলে
নিগুঢ় ভালোবাসার বালিয়াড়ি বেঁধেছি কুঁড়েঘরে ,
স্বপ্ন দেখার নীল কুঠি বেঁধেছি নীলাদ্রের বুকে
উচ্ছকিত কণ্ঠ আমার মধু ভরা গানে ;
মনের ভেতর সুখের আলপনা ভাসে ।
আমি মুক্তির স্বাদ আস্বাদন করি কবিতার ভাঁজে ভাঁজে
শিরদাঁড়া উঁচু করে ব্জ্রহানার সাহস আমার বক্ষে জোরে
ঝঞ্ঝাটকে আমি পদাঘাত করি নির্বিঘ্নে ,
প্রেমের আলোয় উদ্ভাসিত হই নিঃসঙ্কোচে
তবে আমি নষ্ট প্রেমে হই না পথভ্রষ্ট ।
আমি কল্পতরুর সারথি
কল্পনার ভেলায় ভেসে বেড়াই ,
যখন যেথায় খুশি ;
আমার ঝরনার ছন্দে পথ চলা
নদীর সাথে মিলন হয় মোহনায় ,
আমার মন সাজে রবির আবিরে
সবুজ আমার রক্তে মিশে আছে !
চোখ মুদিলে আমি জীবনানন্দের ধানসিঁড়ির তীরে
কিংবা কার্তিকের নবান্নের দেশে হারিয়ে যাই
অদ্ভুত কল্পনার আবেশে ,
এমন ই এক আঁতুড় ঘরে জন্ম আমার ;
যেথায় ধানসিঁড়ির মত নদী বয়ে গেছে
আছে কার্তিকের নতুন ধানের সোনালি ঝংকার
আমি তাই ভালোলাগার গভীর আবিরে রঙিন হই ;
বিদগ্ধ কবিদের কবিতা পাঠে ।
এই রূপসী বাংলার সবুজ ঘাসের সাথে আমার চিরকালের প্রেম
সুনীল আকাশ ,কাজল দীঘির কাছে আমার জন্মান্তরের ঋণ ,
সোনার বাংলার কাদাজলে আমার গভীর আলিঙ্গন ।।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



