এই ছেলে ,ভুলে গেছো !
তুমি জন্মেছ কোন মায়ের কোলে ?
মায়ের কত স্বপ্ন ছিল ,
সব -ই গেলো জলে ?
প্রেয়সী নারীর হাত ধরেছ
পড়েছ নেশার ফাঁদে ,
পড়াশোনা গোল্লায় গেল
দিন কাটছে মৌজ ,মাস্তি করে ।
ভাবছ, এখন এনজয় না করলে ,
আর করব কবে ।
এইদিন দিন নয়
আরো দিন আছে
সময় গেলে সাধন হয়না
সব লোকে তা জানে ।
রবি ঠাকুর বলেছিলেন - "রাস্তা পার হলে
কিংবা ক্যারিয়ারের কালে
তাকাবে না কোন নারী পানে" ।
তোমার পথো পানে চেয়ে চেয়ে
দুখিনী মায়ের দিন কাটে
ছেলে একদিন বড় হবে -অনেক বড়
কেউ হবে না তোমার সমান
এই তল্লাটে যত আছে !
কিন্তু তুমি কি করছ হে !
প্রেম ?
একে প্রেম বলে ?
আজ ধরছ এর হাত ,
কাল আবার অন্যের !
এভাবে প্রেম করে ?
প্রেমের নামে কালিমা লেপে দিলে ?
প্রেমের নামে চলছে ফ্যাশন ,
প্রেম না থাকলে স্মার্ট হয়না বলে
প্রেম যেন সিগারেট ;
ফুঁকে ফুঁকে পুড়ে গেলে উচ্ছিষ্ট টুকু
রাস্তার ধারে ফেলে চলে গেলে !
সেমিস্টার বাই টাকা নিলে
পড়ে থাকলে পুরনো সেমিস্টারে
শেষ হবে কি পড়াশোনা ?
আল্লাহ-ই তা জানে !
দুখিনী মায়ের সুখের স্বপ্ন
পাথর চাপা পড়ে !
মায়ের মন বুঝে না যে
আজ-কালের ছেলে কিংবা মেয়ে
তারা নিজের কথা-ই চিন্তা করে
মা-বাবাকে ভুলে ।
একবার ভাবো তুমি , কি করতে এসেছিলে
ধরায় ,কি-ই -বা করে গেলে ?
(আজ-কালের সব ছেলে মেয়ে কিন্তু এক রকম নয়
যারা ভাল আছে তাদের কথা বলিনি কিন্তু ।কেউ যেন আবার আমার উপর খেপে না ওঠে ) ।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



