বছিরা নদীর পাড় হতে
২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডাক আসে ......
বছিরা নদীর পাড় হতে
আকাশ ছোঁয়ে হাওড় বেয়ে
জ্যোৎস্না ধবল রঙ নিয়ে
উদলা হাওয়ার নীল খামে
আমার কাছে ডাক আসে !
আমার খোলা জানলা বেয়ে
মিষ্টি ছোঁয়ায় উদাস করে
চুপিসারে যায় বলে
তোমার জন্য আমার
ভীষণ মন পুড়ে !
সাক্ষী জেনো গাছের পাখি
পদ্ম ফোটা রাতের হাসি
আঁধার রাতের জোনাক জানে
কলমি লতা শাপলা ফুলে
কথা বলি তোমায় নিয়ে
নিশীথ রাতে প্রাণ খোলে ।
ঝিঁঝিঁ পোকা সাক্ষী আছে
আছে শিশির ধান পাতে
তোমার জন্য দোয়েল শালিক
আজ ও সুরে গান করে ।
আমি বলি উত্তরে
আছি মিশে ধানের শিষে
তীর ঘেঁষে ঐ কাশবনে
ঘাস ফড়িঙের পিছে পিছে
হঠাৎ আবার যাই ছুটে ।
আবার তোমার হাওড় ভাসা
উদলা হাওয়ায় যাই ভেসে
যেমন করে ,
জোয়ার জলে মাঠ ভাসে
সাগর জলে কূল ভাসে ।
ইচ্ছে করে মাটি হয়ে
এই মাটিতেই রই মিশে
তোমার জলে উপুড় হয়ে
শুয়ে থেকে ঐ আকাশটা নিই পুরে ।
আমায় এখন মনপোড়া রোগ হয়েছে
তোমার জন্য চোখের কোনে জল পড়ে ।
জানলা খোলে আজ ও শুনি কানপেতে
হৃদয় ছুঁয়ে নদীর পানি ছলাৎছলাৎ যায় বয়ে
সাঁতার কেটে সেই বেলাতে যাই ফিরে
কল্পনার ঐ দ্বার খোলে ।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র...
...বাকিটুকু পড়ুন

সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭
...বাকিটুকু পড়ুন
গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস...
...বাকিটুকু পড়ুন
আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী...
...বাকিটুকু পড়ুন