সময়ের কী দারুন গুণ
থেমে থাকে না ;
সময় এক খেলারাম
খরস্রোতা নদীর মত
বয়ে চলে অবিরাম ।
সময় কিছু অপ্রাপ্তির যন্ত্রণা রেখে যায়
পাখির পালকের মত ;
যন্ত্রনা ও উবে যায়,
সময়ের ব্যবধানে ।
থেকে যায় শুধু বুকের গভীরের দীর্ঘশ্বাস !
সময়ের বাঁকে বাঁকে
কতজন হারিয়ে যায়
কত মন পোড়ায়
মনপোড়া যন্ত্রনায়
এর হিসাব কেউ রাখে না !

শিশু নিশাদের পিতা হারানো শোক
নদী পাড়ের রহিমার ভিটে
হারানোর আর্তনাদ
ঐ পাড়ার নব বধূটির
স্বামী হারানো বেদনার সুর
হামিমের মায়ের শিশুপুত্র
হারানোর যন্ত্রনা
সময়ের ছুটে চলা পাগলা
ঘোড়ার গতিকে
টলাতে পারে না ।
সময় যেন কচু পাতা
হাজার মন পানিতে ও সে ভিজে না ।
খেটে খাওয়া মানুষের ঘরে এসে
সময়ের খোঁড়া ভেঙে যায়
অন্ধকারের নিকষ কালো ফুঁড়ে সেথায়
সুখের সূর্য উঠে না
শামুক যেমন চলতে গিয়েও চলে না
এমনি করে সময় খেলে
জীবনের সাথে আলো-আঁধারির খেলা।।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




