
হেমন্তের আগমনে ........
মন আমার অবিকল প্রজাপতি সাজে
কৃষাণির মুখে হাসি মিঠে সুখ লাজে
ঝিকিমিকি করে রোদ সোনা রঙ মেখে
শিশির সিক্ত ঘাস হাসে ছলছল চোখে
শিউলী রাঙায় প্রভাত আপনার রঙে
ফসলের মাঠ হাসে সোনা রঙ ধানে ।

মৌ মৌ নব অন্নের ঘ্রাণে
প্রশান্ত মননে কৃষক
রাত ঘুমে সুখের স্বপন বুনে
মায়াকুঞ্জ হারায় কুয়াশার জঠরে
শ্রান্ত ,নিবিড় ধূপছায়া আঁধারে ।
ঐন্দ্রজালিক মৌতাতে ভাসে এ ভুবন
হৈমন্তী খুলে দেয় তার অন্তর গহন
এ সুখ সম্ভার স্বর্গের উপঢৌকন
অতি সুখে মোর উড়ো উড়ো মন ।

উষ্ণতা হটিয়ে মৃদু শীতলতা লয়ে
শীত পাখায় লুকিয়ে হেমন্ত আসে
সুখ সুখ ভাবনার ইন্দ্রজাল নিয়ে
তনু মনে শীতের শিহরণ জাগে ।
এ ধরা ভরে ওঠে সুখের আবেশে
কুয়াশার মায়াঝালে আবাসন ভাসে ।

বাতাসে উড়ে পুস্প ঘ্রাণের মোহনী রেনু
আকাশের কোণে ভাসে অপ্সরী রঙধনু ।
নিঃশব্দে কে আসে নিশীথ রাতে
সুখের অতিথি পাখির পাখায় চড়ে !
স্বপ্নের মায়াজালে মোরে কে বাঁধে
মন চায় কল্পলোকে হারিয়ে যেতে !
চুপিসারে কে যেন বলে মোরে
আজ খোলে দাও খোলে দাও
সব বদ্ধ দোয়ার
সুখের বাতাসে ভরে যাক
উদাস মন তোমার ,
অবাক জ্যোৎস্নায় ভেসে যাক
জমে থাকা দুঃখের আঁধার ।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



