সুন্দরের মৃদঙ্গ
১৩ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুটা আড়াল-আবডালেই বাজে সুন্দরের মৃদঙ্গ
ফুলের গহনে যেমন লুকিয়ে অলির আনন্দ !
বন-বাদাড়, আধো-আলোর বাহার
পাতার ফাঁক ফোকর, ঝরা পাতার নুপুর
নৈশব্দ ঘোরে লুকোচুরি খেলা জোছনার ফুল
আহা ! এ যেন অনিন্দ্য রূপের প্লাবন ।
সাঁজের মায়ায় কুয়াশা ভাসা জলছাপ
বনের ধারে জোনাক তারার স্ফোটন
ধুপছায়ে নিমগ্ন নিসর্গ কোমল
যেন হারিয়ে যায় উন্নাসী প্রাণ !
টুপ করে ডুবে যায় আমার ভাব বিলাসী মন
উচ্ছ্বল বাতাসের বুকে বুক রেখে হয় উথল।
পৃথিবীর এইটুকু সুখের নির্যাস পান করে
বেঁচে থাকা যায় হাজার বছর
এমনি নিগুঢ় অরন্যে কেটে যাক
জীবনের বিমূর্ত প্রহর!
সেই সাথে প্রত্যহ সোনালী ভোর জুড়ে থাক
শিশিরের বাটিতে এককাপ রোদ
নিভৃত দুপুরে
এক প্লেট দক্ষিনা সৌরভ
আর ডিনারে
আঁধারের মুঠি ভরা
এক ঝাঁক জোনাকের সপ্নিল আলোক
আমি পান করে নেবো ক্ষণ
তৃপ্ত হবে মোর অতৃপ্ত মন ।
আর গহীন রাতে
জোছনা মাখা নির্জনে
এক মগ নিঝুম বন-কফি !
যদি পাশে বেজে যায় পুরনো দিনের সেই গান গুলি ...
'' যখন প্রথম প্রথম ফুটেছে কলি "
যদি পাশে থাকো তুমি...
তবে আর স্বর্গ চেয়ে লাভ কি ?!!
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০
প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান...
...বাকিটুকু পড়ুন