মানুষের মূল্য নাই
২১ শে জুন, ২০১৮ সকাল ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভয়ঙ্কর আঁধার এক
নেমেছে পৃথিবীতে এবার
রাতের বুকে আঁধার দেখি না
দেখি আলোর ভেতর আঁধার । .
মানুষে মনুষত্ব দেখি না
পাই পশুতে মানবতার আভাস
সুযোগ পেলে মানুষকে মানুষ গিলে খায়
তাই চারিধারে মনুষত্যের হা পিত্যেশ !
মানুষ মানুষের পণ্য
বাহারি দোকান তার
কিনে নিতে পারো দাম যত দাও
মুল্য বাঁধা নাই ।
চাকায় চাকায় পিষ্ট মানুষ
বিচার কাঠগড়ায় ।
মায়ের হাতে সন্তান
আর নিরাপদ নাই ,
পরকিয়া প্রেমের জেরে
আগুনে তারে পুড়ায়
অবৈধ প্রেমের ফসল
ওরা নরদমায় ফেলে যায়
বাবার হাতে ঔরশজাত খুন
নানা ছল-ছুতায়।
গাজা,সিরিয়া রাখাইন রাজ্যে
মানুষের মূল্য নাই
সভ্যতার মুখোশ পড়ে
নেতাজীরা বড় বুলি আওড়ায়
মানুষ-খেকো হায়েনারা
এখন পৃথিবীটা চালায় ।
কঠিন যন্ত্র- ষড়যন্ত্রের বলি মানুষ
বাঁচার আকুতি জানায়
বলো, কে তা শুনতে পায়?
পৃথিবীতে তাই গভীর আঁধার
এ থেকে পালাবার জো নাই ।
মানবতা যেন কোথায় ?
আয়লান , আরমান
এমন হাজার শরণার্থী শিশু
এ প্রশ্নের জবাব জানতে চায় !
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৮ দুপুর ২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩

রাড্ডা হাসপাতালে লুটপাটঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান...
...বাকিটুকু পড়ুন