প্রান্তর ভেসে যাক
২৮ শে জুন, ২০১৮ দুপুর ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

না যেন আসে আগ্রাসী তুফান
ভিটে মাটি কেড়ে নেয়া বান
আসুক বৃষ্টি অঝোর বীনা তান
অঝোরে ঝরুক দিনমান ।
...
সুখের জলে ভেসে যাক
আছে যত দুঃখ খরতাপ ।
মাঠ ঘাট প্রান্তর ভেসে যাক
ভেসে যাক খড়কুঠো প্রাণ !
...
অথই জলে ডুবে যাক দূর্বা ঘাস
থৈ থৈ জলে উথলে উঠুক চরাচর
নদীর বুকে আসুক যৌবনের বান
মাঝি তুলে দিক সুদুরের স্বপ্ন পাল !
...
থাক সব এমনই থাক ...
পানি ফুসে উঠুক করুক ফুঁসফাঁস
আমি তার বুকে দিব ঝাঁপ !
ক্ষণকাল ভেসে থাক শুধু নাক
যাক তবে বেলা বয়ে যাক !
...
পাতিহাঁস ভাবুক আমি এক হাঁস
যেথায় ঝাঁক বেঁধে আছে
সব শাপলা , কেওরালি শাক
সেথা ছায়া ছায়া মায়া থাক !
...
থাক ভেজা ভেজা আকাশ ,
উপুড় হয়ে ভেসে
তারই পানে চেয়ে
আমি কাটাবো অনন্তকাল !
...
যেথা সাগরের মত জল
নেই কিনারা নেই কোন কূল
মাঝি বায় নিঃশব্দ দাড়
নিরুদ্দেশই হবে উদ্দেশ্য যার
তারই সাথে আমার ;
এ জন্মে হারাবার স্বাধ !!

ফটো ঃ ইন্টারনেট থেকে
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন