somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কার ভয়ে ভীতু রাষ্ট্র? ট্যানারী বর্জ্য দিয়ে পোল্ট্রি ফিড তৈরি বন্ধ করতে হবে।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আগামীকাল সকাল ১০.০০ আমরা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, ঢাকা অফিসে যাব। মানুষ হত্যার এই মিছিল বন্ধের দাবীতে। আপনিও আসুন। যদি খুব ব্যস্ত থাকেন। তবে একটা ফোন দিন কিংবা আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই লাইন লিখুন “কার ভয়ে ভীতু রাষ্ট্র? ট্যানারী বর্জ্য দিয়ে পোল্ট্রি ফিড তৈরিকারকদের রুখতে ভয় পায়?

সাভারের ভাকুর্তার মোগরাকান্দির গ্রামের চকের একটা বড় অংশ ২০ জন ট্যানারির বর্জ্য দিয়ে পোল্ট্রি ফিডের কাঁচামাল তৈরি মালিকের দখলে ।

যদি ভাবেন এই সমস্যা শুধুই মোগরাকান্দা গ্রামবাসীদের। আপনি আমি নিরাপদ। তবে ভুল ভেবেছেন। আমার আদরে শিশু কিংবা আপনি যে পোল্ট্রি মুরগী বা মাছ খাচ্ছেন। তার কোনটা দেহে যে মোগড়াকান্দা এই ভয়ানক বিষাক্ত উপাদান নেই, তার প্রমাণ কি? মোগড়াকান্দা থেকে ছড়িয়ে পড়ছে দেশের কোটি কোটি মানুষের দেহে।

ট্যানারির বর্জ্যে ব্যাপক জনস্বাস্থ্যেও জন্য ক্ষতিকর উপাদান রয়েছে। চামড়া প্রক্রিয়াজাতের সময় ১৩২ ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়।ট্যানারির বর্জ্য দিয়ে তৈরি খাবার মাছ ও মুরগিকে খাওয়ানো হলে মাছ ও মুরগির শরীর বিষাক্ত হয়।ভয়ঙ্কর এসব কেমিক্যাল ফুড চেইনের মাধ্যমে নানাভাবে মানবদেহে প্রবেশ করছে। ক্রমিয়াম এবং সীসা মানবদেহে সহনীয় মাত্রার চেয়ে বেশি প্রবেশ করলে মানুষের লিভার, কিডনী, ব্রেন ও নার্ভাস সিস্টেম অচল হয়ে যায়। ক্রমেই নারীর প্রজননক্ষমতাও ধ্বংস হয়ে যায়।

২০১১ সালের ২১ জুলাই বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে তৎকালীন একটি হাইকোর্ট বেঞ্চ এক মাসের মধ্যে বর্জ্যকে মাছ-মুরগির খাবার তৈরির কারখানা বন্ধের নির্দেশ দেয়।হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে ব্যবসায়ীরা লিভ টু আপিল করেন। সেই লিভ টু আপিল আজ খারিজ করে দেন। এরপর ফের আবেদন (আপিল ফর রেস্টোরেশন) করে। যে আবেদন রবিবার ৯ এপ্রিল ২০১৭ খারিজ করে দেন সর্বোচ্চ আদালত। আদালতের নির্দেশনা অনুযায়ী ট্যানারি বর্জ্য থেকে পোল্ট্রি ও মাছের খাদ্য তৈরি করা সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ সেই নিষেধাজ্ঞা না মেনে দেদারসে ট্যানারি বর্জ্য থেকে তৈরি হচ্ছে পোল্ট্রি ফিড।

প্রশ্ন হচ্ছে আদালতের নিষিদ্ধ তারপরও কিভাবে চলছে এই কাজ?
উত্তর একটাই আমার ভীতু? আমার আমাদের দেহকে কোম্পানীর মুনাফার জন্য তুলে দিয়েছি। মুনাফালোভী এই কোম্পানীগুলো আপনি আমি এবং আমাদের ভবিষ্যত প্রজন্মকে নিরবে হত্যা করছে।

কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দিয়ে বিষয়টি অবহিত করার পর থেমে নেই ট্যানারীর বর্জ্য থেকে পোল্ট্র ফিডের কাঁচামালা তৈরির কার্যক্রম। মোগরাকান্দির গ্রামের সেই ক্ষমতাশালীদের কাছে কতদিন জিম্মি থাকবেন আপনি। স্বাধীনতার পর আর কতদিন আপনি সমর্থন দিবেন এই গণহত্যা?

আসুন প্রতিবাদ করি। রুখতে হবে এই মুনাফালোভীদের।

আগামীকাল সকাল ১০.০০ আমরা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, ঢাকা অফিসে যাব। মানুষ হত্যার এই মিছিল বন্ধের দাবীতে। আপনিও আসুন। যদি খুব ব্যস্ত থাকেন। তবে একটা ফোন দিন কিংবা আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই লাইন লিখুন “কার ভয়ে ভীতু রাষ্ট্র? ট্যানারী বর্জ্য দিয়ে পোল্ট্রি ফিড তৈরিকারকদের রুখতে ভয় পায়?
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১১
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

লিখেছেন জুল ভার্ন, ০৩ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৫

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

আমাদের মধ্যে বৃহত্তর একটা অংশের বদ্ধমূল বিশ্বাস- আইন মানতে হবে না, নিয়ম মানা বোকামি, সরকারের সবকিছুই মানুষের মৌলিক... ...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

×