-স্যার অবস্থাতো ক্যারাবেরা!
-মানে?
-মানে হুজুর সব শ্রেণীর লোক আছে।
নেতা খুব আশাবাদী মানুষ! তিনি বললেন "সব নিশ্চয় নাস্তিক আর হিন্দু?
-না স্যার, সব ধরনের মানুষই আছে, প্রায় সবাই মুসলমান?
-তাহলে নিশ্চয় নারী শিশু কম?
-না হুজুর নারী ও শিশুও আছে,
-ও বুঝছি সুন্দরী নারী নাই তাই না?
-হুজুর সুন্দরীও আছে বেশ (লজ্জা পেয়ে)
-তাহলে তাহলে নিশ্চয় ৫০ উর্ধ্ব লোক নাই
-না হুজুর বুড়া ধামড়াও আছে,
-টাকওয়ালা লোকও আছে? ইয়ে নিশ্চয় ছয় ফিট লম্বা মানুষ নাই?
-না হুজুর টাকওয়ালা,লম্বা,বাইট্টা, চিকন,ভুঁড়িওয়ালা,কালা-ফর্সা,শ্যামলা,উজ্জল শ্যামলা সব মানুষই আছে।
এইবার হুজুর রেগে গেলেন "তাইলে কিডায় নাই? তোর আর আমার মত কিছু ছাগলের বাচ্চা শুয়ার ব্যাতিত সবাই দেখি শাহবাগে"
ফেসবুক থেকে গৃহীত ( সামান্য পরিবর্তিত)
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



