somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শের শায়রী
অমরত্বের লোভ কখনো আমাকে পায়না। মানব জীবনের নশ্বরতা নিয়েই আমার সুখ। লিখি নিজের জানার আনন্দে, তাতে কেউ যদি পড়ে সেটা অনেক বড় পাওয়া। কৃতজ্ঞতা জানানো ছাড়া আর কিছুই নেই।

শাহাবাগের বন্ধুরা তোমাদের বলছি

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৯০ এর গনআন্দোলন
৯০ এর গন আন্দোলন চলছিলো আমি তখন সবে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে ঢাকা এসেছি কোথাও ভর্তি হবার নিমিত্তে, ঢাকা ভার্সিটির হলে উঠেছি বড় ভাইদের ছত্রছায়ায়। সারা দেশে তখন স্বৈরাচার বিরোধী আন্দোলনে উত্তাল, মফস্বলের ছেলে হয়েও নিরাপদ আশ্রয়ে ঘরে বসে থাকতে পারিনি বুজে হোক না বুজে হোক নেমে গেলাম রাস্তায়। ভয়াবহ তখনকার পরিস্থিতি, সন্ধ্যা ঘনিয়ে আসলেই পুলিশের সাথে আমাদের শুরু হয়ে যেত চোর পুলিশের খেলা, রাস্তায় রাস্তায় ব্যারিকেড দিয়ে দিতাম যেন পুলিশ না আসতে পারে, ফ্রন্ট লাইনে ছিল তখনকার এক ঝাক রাগী যুবক যাদের প্রতিচ্ছায়া আমি আজকে খুজে পাই আমার শাহাবাগের ভাইদের মধ্যে। এর মধ্যে ছাত্র নামধারী কিছু দূর্বৃত্তের হাতে নিহত হল ডাঃ মিলন। তখনকার প্রেক্ষাপটে সেই সব দূর্বৃত্তরা ছিল ভয়ানক ক্ষমতা শালী। কিন্তু কি হল? ইতিহাস কখনো অন্যায়কে ক্ষমা করে না। সেই অভি আজ কে কোথায়? আর অখ্যাত ডাঃ মিলন আজকে যে কোন আন্দোলনের প্রতিভূ। আপনাদের অবস্থান কিন্তু মিলন চত্বরের পাশেই।

আমায় ক্ষমা কর
সেই ৯০ থেকে আজ ২০১৩। ২৩ বছরের ব্যাবধান। জীবনের ডাকে আজ দেশ ছেড়ে অনেক দূরে জীবিকার কারনে। কিন্ত যে মুহুর্তে রাজাকার কাদেরের ফাসি দাবীতে আমার ব্লগীয় ভাই বোনেরা ( রক্ত সম্পর্ক ছাড়াও যে ভাই বোন হতে পারে সেটা আন্দোলন আর বিপদকালীন মূহুর্ত ছাড়া বুজা যায় না।) শাহাবাগ মিছিল করা শুরু করছে সেই মূহুর্তে আমি চলে গেলাম শাহবাগে, আত্মিক ভাবে। আমায় ক্ষমা কর তোমরা আজ আমি তোমাদের পাশে শারীরিক ভাবে দাড়াতে পারছি না, আমি জানি কি কষ্ট তোমরা করছ। কেন জানবনা আমিও যে ’৯০ আন্দোলনে ছিলাম। তবে মনে রেখ তোমাদের দায়িত্ব কিন্তু অনেক বেশী আমরা তখন যুদ্ধ করছিলাম স্বৈরাচারের বিরুদ্ধে, আর তোমারা সমগ্র জাতির দায়মুক্তির সাথে নতুন বাংলার রূপকার হিসাবে।

কেন আমি ব্লগে আসলাম
অনেকটা কিছু না জেনেই আমার ব্লগে আসা। কিছুই যে জা্নতাম না তা কিন্ত না, আরব বসন্ত শুরুই হয়েছিল ফেবু আর বিভিন্ন সামাজিক ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে, পেপার পত্রিকায় তখন থেকেই ব্লগ নামটার সাথে পরিচিত হই। আমি আমার দেশকে ভালবাসি, কিন্ত ভেবে পাচ্ছিলাম না কি ভাবে আমার চিন্তা চেতনা গুলো অন্যকে নিয়ে শেয়ার করব ফেসবুকে অনেক আগে থেকেই আছি কিন্ত ওখানে সব পরিচিত মানূষগুলো যাদের আমি চিনি তারাও আমাকে চেনে তাই তাদের সাথে মনের ভাব প্রকাশের খুব বেশি অবকাশ নেই আর আমি চাচ্ছিলাম এক ঝাক রাগী মানুষ যারা সমাজকে ভেঙ্গে নতুন ভাবে তৈরী করতে চায় নকশালদের মত। আবার নকশালদের চরমপন্থাও পছন্দ করিনা (অবশ্য ক্ষেত্র বিশেষ চরমপন্থাও কাজ দেয়, নকশালদের পাশাপাশি সরকারি সংস্থা RAB), এই সময় আমার ব্লগের খোজ পাওয়া। এখানে এসে দেখলাম একঝাক ঝা চকচকে ছেলেমেয়ে অসাধারন কিছু কথা বলতে আছে। মনে ধরে গেল। থেকে গেলাম। ভাল লাগা শুরু হল।

কি চাই আমি ব্লগ থেকে?

নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসার কারনে আমি কিছুটা স্বার্থপর মানুষ, বেচে থাকার তাগিদেই। সব কিছু থেকেই লাভ বের করার এক মানসিকতা। তাই ব্লগ থেকেও আমি স্বার্থ খুজি, দেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে, আওয়ামীলিগ আসলে আমরা বলি ভারতীয় দালাল আর বিএনপি আসলে বলি পাকিস্তানি দালাল অথচ এই দুই দল এর পরিবারতন্ত্র আমাদের নিয়ন্ত্রন করছে, বিএনপি সমর্থিত যুব সমাজ শ্লোগান ধরছে তারেক জিয়াকে চাই আবার আওয়ামী সমর্থক যুব সমাজ আকুল আবেদন ধরছে জয়কে চাই। কেন এ রকম হবে? আমরা কি কোন রাজতান্ত্রিক সমাজে বাস করছি গনতন্ত্রের আড়ালে? বিএনপি আওয়ামিলীগ নিয়ে আমার কোন মাথা ব্যাথা নেই আমি চাই প্রগতিশিল নেতৃত্ব আসুক, এখানেই আমি ব্লগ থেকে স্বার্থ হাসিল করতে চাই।

আমি বিশ্বাস করি

আমি বিশ্বাস করি শুধু রাজাকারের ফাঁসি না, গত ৪২ বছর এই দেশে যত নোংরামী হয়েছে সব কিছুর জবাব এই প্রজন্মের কাছে দিতে হবে। তরুন প্রজন্ম অনেক বেশী বুদ্ধি ধরে তারা একটা যুদ্ধ শুরু করেছে এমন একটা ইস্যুতে তারা ডাক দিয়েছে যেখানে সমস্ত জাতি একমত। এরা কিন্তু এখানেই থেমে যাবে না। কেউ যদি তৃপ্তির ঢেকুর তোলে আর ভাবে এটা তাদের সংকীর্ন রাজনৈতিক স্বার্থে ব্যাবহৃত হবে তাহলে কিন্তু তারা বোকার স্বর্গে বাস করছে। এ দেশে রাজনীতি করতে হলে এরপর এদের কাছে জবাবদিহী করতে হবে। অতীত অন্যায়ের দায় থেকে কেউ মুক্তি পাবে না। পাই পাই হিসাব দিতে হবে। পৌঢ় নেতারা ভুলে যান যে মাইক এখন আর তাদের হাতে নেই। মাইক এখন জনতার হাতে। ১৫ বছর আগে পর্যন্ত আপনারা একখানা মাইক মুখের সামনে ধরে যা খুশি তাই বলতেন, আর জনতা তাই বিশ্বাস করত। দুনিয়া অনেক পরিবর্তিত। মাইক কিন্তু এখন চলে গেছে গ্রামে কাজ করা কৃষকের হাতে, রিকসাওয়ালার হাতে, ছাত্রদের হাতে, নিপিড়িতের হাতে। প্রস্তুত হন অতীত অন্যায়ের জবাব দিতে হবে। মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করছে, এই প্রজন্ম গঠন করবে। কোন দল লাগবে না এদের। যা এরা ইতিমধ্যে প্রমান করে দিয়েছে।

আমার শাহবাগের বন্ধুরা

শোন তোমরা, তোমাদের প্রথম অর্জন কি তোমরা কি জান? তোমরা স্বাধীনতার স্লোগানকে আবার সার্বজনীন করে তুলছ। কোন দলীয় আবরন থেকে তোমরা মুক্তি দিয়েছ সেই বিখ্যাত স্লোগান কে, যে স্লোগান কোন দলের হতে পারে না এ স্লোগান আমার, আমার দেশের, যে স্লোগানে জীবন দিয়েছিল ৩০ লক্ষ শহীদ। রাজনীতি হতে পারে দেশের উন্নয়ন নিয়ে কিন্তু মুক্তিযুদ্ধ বা যোদ্ধদের নিয়ে কোন রাজনীতি চলবে না। তোমরা থেমনা, তোমরা এমন অবস্থা তৈরী কর যাতে ভবিষ্যত পৃথিবীর সামনে তোমরা হতে পার এক আদর্শ। আমি বিশ্বাস করি তোমরা সেই আদর্শ প্রজ্জ্বলিত করে যাবে। আজ এই সাগরের মধ্যে থেকে আমি বলে উঠলাম অনেক আগে আমার হৃদয়ে গুমড়ে ওঠা চিৎকার যা এত দিন বন্দী ছিল দলীয় সংকীর্নতায়।
জয় বাংলা।

"লাখো শহীদ ডাক পাঠালো,সব সাথীদের খবর দে, সারা বাংলা ঘেরাও করে, রাজাকারের কবর দে "

সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৫৯
২১টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×