
এক
রফিক ও সালাম_এ দুটি নাম যেমন বায়ান্নর ভাষা আন্দোলনের সঙ্গে গেঁথে আছে, কাকতালীয়ভাবে তেমনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সঙ্গেও রফিক-সালামের নাম মিশে আছে ওতপ্রোতভাবে। রফিকুল ইসলাম ও আবদুস সালাম কানাডার ভ্যানকুভার থেকে এ দিবসটির বীজ বপন করেছিলেন। রফিকুল ইসলাম ভাষা আন্দোলনের পরের বছর কুমিল্লায় জন্মগ্রহণ করেন। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে পড়াশোনা শেষ করে এনজিওতে কাজ করেন। ১৯৯৫ সালে তিনি সপরিবারে কানাডায় অভিবাসী হন। তাঁর স্ত্রী বুলি ইসলামও এ প্রক্রিয়ার নেপথ্যের নিষ্ঠাবান কর্মী।
মুল পোষ্ট এখানে দেখার জন্য ক্লিক করুন আন্তর্জাতিক ভাষা দিবসে আমার অক্ষম ক্ষোভ প্রকাশ
দুই
পাকিস্তান প্রতিষ্ঠার প্রথম দিকে ১৯৪৭ সালের ১৮ মে মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের উদ্দ্যেগে হায়দারাবাদে উর্দূ সন্মেলনে যুক্ত প্রদেশ মুসলিম লীগ নেতারা পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দূ হবে বলে ঘোষনা দেন। এ ঘোষনা বাঙালী শিক্ষিত সম্প্রদায় কে প্রতিবাদ মূখর করে তোলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ এবং রসায়নের শিক্ষক অধ্যাপক আবুল কাশেম ও অধ্যপক নুরুল ইসলাম ভূইয়া এই ধুমায়িত অসন্তোষকে সাংগঠনিক রূপ দেবার নিমিত্তে ১৯৪৭ সালের ১ লা সেপ্টেম্ভর পাকিস্তান তমুদ্দিন মজলিস গঠন করেন। এই তমুদ্দিন মজলিসই মহান ভাষা আন্দোলনের গোড়া পত্তন করে।
মুল পোষ্ট দেখার জন্য ক্লিক করুন ভাষা অন্দোলনের ধারাবাহিক ক্রমপঞ্জী এবং কিছু ঐতিহাসিক ছবি
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




