সাহসী হয়ে থাক
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
দেখতে দেখতে ছেলে বড় হয়ে এখন স্কুলে যায়। ইদানিং আমি স্কুলে নিয়ে যাই। ছেলে খুব মায়ের ন্যাওটা। মা’কে ছাড়া যাবে না। প্রতিদিন তার একই আবদার। মা তাকে বুঝিয়ে বলে... বাবার সাথে যাও, বাবা না হলে মন খারাপ করবে। ছেলে বাবার মন ভাল রাখতে বিরস বদনে বাবার সাথে রওনা দেয়। আমি অফিসে যাবার পথে ছেলেকে স্কুলে নামিয়ে দেই। স্কুলের ভিতরে কিছুদুর গার্জেন এ্যালাও করে। আমি সেই সীমা পর্যন্ত গিয়ে তার কাধে ব্যাগ তুলে দেই। আমাকে আদর দেয়। এক গালে দিলে হবে না সে আমার দুই গালে আদর দেয়। আমিও তার দুই গালে আদর দিলে সে কিছু দূর গিয়ে আমাকে হাসি মুখে বাই-বাই দিয়ে ক্লাসের পথে দুলে দুলে হাটা দেয়। আমি আনমনা হয়ে ভাবি, ওয়েলকাম টু জাঙ্গল বেটা। এই যে আজকে গুটি গুটি পায়ে নতুন পৃথিবীতে যাচ্ছো, কিছুদিন পরে তুমি অনেক বেশি কনফিডেন্ট নিয়ে স্কুলে পা রাখবে। দিনে দিনে তুমি তৈরী হবে এই নিষ্ঠুর পৃথিবীর সাথে মানিয়ে নিতে। বেঁচে থাকলে আজকের মত তখনও আমি তোমাকে নিয়ে দুশ্চিন্তা করবো। কিন্তু তুমি এগিয়ে যাবে তোমার নিজের সাহস নিয়ে। আমাদের কাজ শুধু তোমাকে সাহশি করে বেড়ে তোলা। ভালো থাক সোনা। সাহসী হয়ে থাক।
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন
ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান
কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন
জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।