somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বযুদ্ধকালীন সময়ে ফ্রান্সের সামরিক ইতিহাস

১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১০ই মে ১৯৪০ একসাথে চারটি দেশ [ফ্রান্স,বেলজিয়াম,নেদারল্যান্ড,লুক্সেমবার্গ]আক্রমণ করে ভুয়া যুদ্ধের ইতি টানল জার্মানী । ঐদিন জার্মান প্যারাশ্যুটিস্টরা নেদারল্যান্ডের বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলি দখল করে নিল । একই দিনে বেলজিয়ামের প্রতিরক্ষার কেন্দ্র এবেন এমেল দুর্গ ও আলবার্ট খালের সেতুর ওপর অবতরন করলো গ্লাইডাররা [যুদ্ধের ইতিহাসে প্রথম ]। ফরাসিরা ভেবেছিল আক্রমণ আসবে ফ্রান্স জার্মানী সীমান্তের রণরেখা ম্যাগিনোট লাইনের ওপর ।অথবা বেলজিয়ামের ভিতর দিয়ে আমুর হয়ে।তারা ভেবেছিল জার্মানীর প্যানজার বাহিনী আরদেনের জঙ্গল ভেদ করে আসতে পারবে না । ১৪ই মে নেদারল্যান্ডের পতন ঘটলো ।রাণী উইলহেলমিনা লন্ডনে নির্বাসিত সরকারের দপ্তর বসালেন । বেলজিয়ামের রণরেখা পীল লাইনের পতন হবার পর মিত্রবাহিনী্ অ্যান্টওয়ার্প নামুর লাইনে থেকে লড়ছিল কিন্ত ১৪ই মে আরদেন থেকে জার্মান বাহিনী বেরিয়ে এসে প্রবল বেগে এগোতে থাকায় তাদের ফ্রান্সে ডেকে নেয়া হলো । ফ্রান্সে দিশেহারা মিত্র সেনাদের দুভাগ করে ঘিরে ফেলল শত্রু ।একদল আটকা পড়ল ডানকার্কে ।ইওরোপ থেকে ফরাসি ও BEF [british expiditionary force] সেনা প্রত্যাহারের একমাত্র বন্দর তখন ডানকার্ক ।জার্মানরা পৌছাঁবার আগে তড়িঘড়ি পশ্চাদপসরণ শুরু হলো ।২৬শে মে থেকে ৪ঠা জুন ব্রিটিশ বিমানবাহিনীর ছত্রছায়ায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইতিহাসের বৃহত্তম সেনা অপসারণের কাজ শেষ হলো ।তবে ফেলে আসতে হলো বেশীরভাগ যন্ত্রাদি ।এরমাঝে ২৭শে মে বেলজিয়ামের পতন হলো । ৫ই জুন জার্মানী somme থেকে নতুন করে আক্রমণ শুরু করল । ৯ই জুন aisne এর পতন ঘটল । মাগিনোট রেখা ফেলে রেখে তারা সুইস সীমান্তের দিকে চলে গেল । ১০ই জুন ইতালিও যুদ্ধ ঘোষণা করল ।তবে তারা আক্রমণ শুরু করে ২০শে জুন থেকে । ফরাসি সরকার প্রথমে তুর ও পরে বোর্দোতে সরে গেল । ১৪ই জুন প্যারিসের পতন ঘটল । ১৬ই জুন প্রধানমণ্ত্রী রেনো পদত্যাগ করলেন ও তার বদলে এলেন প্রথম বিশ্বযুদ্ধের নায়ক পেত্যাঁ । ২২শে জুন জার্মান-ফরাসি এবং ২৪শে জুন জার্মান-ইতালীয় শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় । এদিকে শার্ল দো গল লন্ডন থেকে ফরাসিদের প্রতি প্রতিরোধের আবেদন জানাতে থাকেন ।অল্প কিছু ফরাসি উপনিবেশ তাতে যোগদান করে । ফ্রান্সের বেশিরভাগ এলাকা জার্মানী নিয়ে নেয় ।অল্প কিছু জায়গা জুড়ে পেঁত্যা একটি নিরপেক্ষ কিন্তু জার্মানীর প্রভাবাধীন সরকার গঠন করেন ।এটি ভিশি ফ্রান্স নামে পরিচিত হয় । ফরাসি নৌ ও বিমান বাহিনীর হাতবদল না হলেও তাদের নিরপেক্ষ রাখা হয় । কিন্তু ফরাসি নৌ বহর একসময় জার্মানীর হাতে চলে যেতে পারে এই আশঙ্কায় ৩রা জুলাই ব্রিটেন নামমাত্র বাধায় ব্রিটিশ নিয়ন্ত্রাধহীন বন্দরে থাকা জাহাজগুলি দখল করে নিল ।তবে আলজেরীয় বন্দরের জাহাজগুলি বাধা দিল ও গোলাগুলি হলো ।ফলে পরদিন পেত্যাঁর সরকার ব্রিটেনের সাথে সম্পর্কচ্ছেদ করল ।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:২৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×