চাঁদ ও নাবিক [সুখ দুঃখ]
১৪ ই অক্টোবর, ২০১১ সকাল ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একখানি জাহাজ, বিশাল জলরাশি সাগড়ের বুকে। বড় বড় ঢেউ আছরে পরে জাহাজের গায়। দূর আকাশে আজ চাঁদ নেই। হাজার তারার মেলা। মাঝে মাঝেই চোখে পড়ে দুএকটা তারা খসা। সুন্দর নক্ষত্ররাজি থেকে একটা খসে পরা দেখে ভাবিঃ বেচারা! শেষপর্যন্ত খসেই পরল! আজ যদি আকাশে চাঁদ থাকতো তবে আর এ খসে পরা দেখতে হতো না। তবে নাবিক আজ বেশ প্রফুল্ল। পরিষ্কার ভাবে নক্ষত্র মালা দেখা যাওয়ায় তার নাকি দিকনির্দেশনা পেতে অনেক সুবিধে হচ্ছে।
আজও একখানি জাহাজ, আকাশে ভরা পূর্ণিমার চাঁদ। কালো আকাশটা আজ রুপালী দেখাচ্ছে। আজ মনটা বেশ ভালো। কারন আজ তারাগুলো গা ঢাকা দিয়েছে চাঁদের আলোর আড়ালে। তাই খসে যাওয়া তারাটাকে আর দেখতে হবে না। কিন্তু একি! এ সুন্দর পূর্ণিমার রাতে নাবিক এত বিমর্ষ কেন? তার ভিতর কী আবেগ অনুভূতি নেই? বেশ আগ্রহী হয়ে গেলাম নাবিক সাহেবের কাছে। তার সমস্যাটা জিজ্ঞেস করলাম। নাবিক আমার দিকে মাথা তুলে তাকালেন। বললেন- চাঁদ দেখে এত খুশি হবার কারন নেই। বরঞ্চ এই চাঁদই আমাদের ভুল পথে এনে দিয়েছে। যে তারা দেখে আমরা চলছি তা হারিয়ে গেছে চাঁদের আলোর মাঝে.....
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৭:০০

সেদিন বিকেলেও লোকটা জানালার পাশে এসে দাঁড়িয়েছিল।
পাড়ার মানুষজন তাকে চেনে। চেনার কথাও। গত বাইশ বছর ধরে প্রায় প্রতিদিন বিকেল পাঁচটার দিকে লোকটাকে এই গলিতে দেখা যায়। কখনো হেঁটে...
...বাকিটুকু পড়ুনঅনন্ত সেই ভালবাসার স্রোত

সময় চলেছে তার আপন খেয়ালে,নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।
বাহিরের সব নিয়ম চলুক তার মতো,মহাবিশ্ব...
...বাকিটুকু পড়ুনপূর্বের পোস্টঃ ক্ষণিকের দেখা, মায়াময় এ ভুবনে -১০

অবশেষে আমার কিছু কথা শুনে ওরা হাসিতে ফেটে পড়লো। সবার মুখে ছিল উজ্জ্বল হাসি।
আজ দুপুরে একটি এলাকার মাসজিদ সংলগ্ন পুকুর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২৯ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০২

আমাদের চারপাশে অনেক কিছু আছে।
যা আমরা দেখতে পাই না। ব্যাকটেরিযয়া, ভাইরাস, ডার্ক ম্যাটার, অণু ও পরমাণুর কথা বলছি না। আমি বলছি, মৃত মানুষের কথা। প্রতিদিন বিশ্বে গড়ে দেড়...
...বাকিটুকু পড়ুন