somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যাপিত জীবন – ভাল মানুষের খোঁজে

১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অনেক দিন পর ওরা পাঁচ ভাই গ্রামের বাড়িতে বেড়াতে এসেছে। সেই যে কবে তারা একসাথে হয়েছিল এখন মনেই পড়েনা। দেশে বিদেশে থেকে সময় মিলিয়ে এক সাথে হওয়া বেশ ঝামেলা। বাবা মা দুজনেই আজ নেই, আছে শুধু তাঁদের স্মৃতি। বাবা ছিলেন একজন সরল সচ্ছল গেরস্থ, জমি ছিল, নিজেই চাষ করতেন সেই জমি। জমির ফসল দিয়ে তাঁদের দিন কেটে যেত কোনভাবে। প্রাচুর্য তেমন ছিল না তবে অভাব ও ছিলনা তেমনটা।
তাঁদের বাবার সখ ছিল তাঁর ছেলেরা মানুষের মত মানুষ হবে, নিজে পড়াশোনা তেমন একটা করতে পারেনি তাই তাঁর সবসময় ইচ্ছে ছিল তাঁর ছেলেরা পরবে। ছেলেদের মেধা ছিল আর বাবার ইচ্ছাকে তারা সবাই সম্মান দেখিয়েছিল। আজ তারা সমাজে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার কেউ প্রফেসার, কেউ দেশে কেউ বা বিদেশে।
ছোট ছেলের হঠাত বাবার কথা মনে পড়ে। বাবার শ্বাসকষ্ট ছিল, তেমন চিকিৎসা শে সময় করা সম্ভব ছিল না, তবে তাঁর কোন অভিযোগ ও ছিল না। মৃত্যুর সময় ছোট ছেলে তাঁর কাছে ছিল। বাবা ছিলেন অতি সরল আর সৎ। এই কথা গ্রামের সবাই বলে, তাঁর সাথে কারো শত্রুতা ছিল না। তিনি বুঝতে পেরেছিলেন তিনি আর বাঁচবেন না। তখন ছেলেকে বলছিলেন, বাবা আমার মনে হয় সময় হয়ে এসেছে, আমি একটা পাপ করেছিলাম, আল্লার কাছে সেই পাপের জন্য মাপ চাই। ছেলে বল্ল বাবা আমার বুঝ হবার পর থেকে তোমাকে তো কোন খারাপ কাজ করতে দেখি নাই। কেউ তোমাকে নিয়ে খারাপ কথাও কখনো বলে নাই।
বাবা বল্ল, সে অনেক দিন আগের কথা, তখন আমি গ্রামের খোলা মাঠে ছাগল চরাতাম। সেই সকালে ছাগল নিয়ে বেরিয়ে যেতাম, সারাদিন সেগুলো চরিয়ে সন্ধ্যার দিকে ঘরে ফিরে এসে পড়তে বসতাম। সারা বছর সময় পেলেই এই কাজ চলত। ঝড় বাদলা শীত গরমে একই কাজ। সেদিন ছিল বেশ বৃষ্টি, সব কিছু ভিজে সয়লাব, আমি একটা মাচার নীচে বসে সময় পার করছিলাম। সেই সময় আমাদের গ্রামে শকুন ছিল, তারা বড় বড় গাছে থাকত, গ্রামের মরা পশুগুলো খেত। আমার থেকে একটু দূরে একটা শকুনের বাচ্চা ভিজে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে, হয়ত বৃষ্টি থামলে উড়াল দিবে। আমি কিছুক্ষন তা দেখলাম। কি জানি কি আমার মাথায় ভর করল আমি শকুনের বাচ্চাটাকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেললাম। শকুনটাত কোন দোষ করে নাই, তখন আমি সেটা বুঝতে পারি নাই। আমি বিনা কারনে একটা প্রাণকে মেরে ফেলেছি।
আজ আমার এই মৃত্যুর সময় এই কথা বার বার আমার মনে পড়ছে। বাবা, আল্লাহ আমাকে মাফ করে দিবেন তো? এই বলে তাঁর দুচোখ দিয়ে পানি ঝরতে লাগল। তিনি তার কিছু সময় পরে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। হে মহান আল্লাহ তুমি তাকে ক্ষমা করে বেহেস্তে নসীব করো। সব ভাইয়েরা এতক্ষণ চুপ হয়ে এই কথাগুলো শুনছিল। তাঁদের বাবা তাঁদের কাছে আদর্শ মানুষ ছিল, তার আর ও একটা গল্প বড় ভাই বলতে শুরু করল।

সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৯
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×