সকালে উঠিয়া আমি মনে মনে বলি………
এইগুলি ছিল সব পুরাতন বুলি,
সারাদিন ভাল থেকে লাভ কিসে হয়
ধান্দা ফিকির করে কাটায় সময়।
গুরুজন বড় জন কে মনে রাখে
টাকায় কথা বলে বড় হয়ে থাকে।
শর্ট কার্ট পথ ধর উন্নতি চাই
ভালবাসা মানবতা নেই দাম নাই !!
শিশু থেকে কৈশোর সময় যে যায়
যৌবনে কিছুদিন ভাগ ভোগ পায়,
তারপর বৃদ্ধ, রথ যতদিন
মানুষ গনবে তাঁকে সেই কটা দিন।
ক্ষমতা আর টাকা কাজে আসবে কি
গতিহীন হয়ে গেলে সব হবে ফাঁকি।
মাঝের কিছুদিন অন্যায় পাপ
টাকার পাহাড় গড়ে ছেড়ে অনুতাপ।
পৃথিবীটা ছেড়ে গেলে কত কিছু থাকে
যারা আছে তারা তাঁকে মনে কি রাখে।
দম্ভভরে যারা কয়েকটা দিন
কাটিয়ে দিয়ে আজ হয়েছে বিলীন,
কেউ কি মনে করে আনন্দ নিয়ে,
মুখ ফিরিয়ে নেয় ঘৃণা মেখে দিয়ে।
কে শোনে কার কথা আরও আরও চাই
কে খাবে কত খাবে ভাবনাটা নাই।
যে যত দ্রুত বুঝে তার তত ভাল
একটা জীবন দিয়ে জ্বালো আলো জ্বালো।।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০২১ বিকাল ৪:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




