somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধারা ৫৭ এবং প্রবীর সিকদারের গ্রেপ্তার !

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ৩:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক.
আইসিটি আইনের ৫৭ ধারায় বলা হয়েছে- ‘কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ওয়েব সাইটে বা অন্য কোন ইলেক্ট্রনিক বিন্যাসে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করেন, যাহা মিথ্যা ও অশ্লীল বা সংশ্লিষ্ট অবস্থা বিবেচনায় কেহ পড়িলে, দেখিলে বা শুনিলে নীতিভ্রষ্ট বা অসৎ হইতে উদ্বুদ্ধ হইতে পারেন অথবা যাহার দ্বারা মানহানি ঘটে, আইন শৃঙ্খলার অবনতি ঘটে বা ঘটার সম্ভাবনা সৃষ্টি হয়, রাষ্ট্র ও ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বা করিতে পারে বা এ ধরনের তথ্যাদির মাধ্যমে কোন ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে উস্কানী প্রদান করা হয়, তাহা ইহলে তাহার এই কার্য হইবে একটি অপরাধ’।

খ.
যদি সাংবাদিক প্রবীর সিকদার ইচ্ছাকৃতভাবেই (ধারা ভাষা অনুযায়ী) তার বক্তব্য ফেসবুকে লিখে থাকেন তবেতো তাকে সংবিধান মতে গ্রেপ্তার করা হতেই পারে। যদি সংবিধানের ধারা ঠিক থাকে তবে গ্রেপ্তার সঠিক । আর যদি গ্রেপ্তার ভুল হয় তবে ধারা পরিবর্তন আবশ্যক ।

খেয়াল করার মত ব্যাপার হলো, যারা প্রবীর সিকদারের মুক্তি চেয়ে আন্দোলন করছেন তারা বিভিন্ন বিশেষণে সাংবাদিককে রাঙায়িত করছেন , বিশেষ ভাবে স্থান পাচ্ছে একটি বই ‘আমার বোন শেখ হাসিনা’ (লিখেছিলেন সম্ভবত ২০০৭ এ ) এবং তিনি শহিদ পরিবারের সন্তান।

গ.
প্রতিটি বোধ সম্পন্ন মানুষই বুঝে উল্লেখিত ধারাটি মারাত্মক । একটু হাত ছাড়া হলেই এর অপপ্রয়োগ আকাশের নীল ছাড়াবে । কিন্তু সুনির্দিষ্টভাবে কেউ এই ধারার বিরোধীতা করছে না। বলছে না ,‘৫৭ ধারা বাতিল করো, করতে হবে।’ তাদের দাবী একটাই ‘শহিদ পরিবারের সন্তান প্রবীর সিকদারের মুক্তি চাই’ । কেনো মুক্তি দিতে হবে ? কারন হিসেবে তারা ছবি আপলোড করছেন , প্রবীর সিকদারের লেখা আওয়ামী ঘেঁষা বই,বলা হচ্ছে আওয়ামী রাজনৈতিক আদর্শের সাংবাদিক, শহিদ পরিবারের সন্তান ইত্যাদি ইত্যাদি । কাল যখন আরেক প্রবীর সিকদারকে একই কারনে গ্রেপ্তার করা হবে এবং সেই প্রবীর যদি শহিদ পরিবারের না হন বা তাঁর বোনের নাম যদি ‘শেখ হাসিনা’ না হয় তবে কি তাকে জেলেই থাকতে হবে ? সেদিন আপনারা কি বিবৃতি দেবেন ?

ঘ.
সম্ভবত এই গ্রেপ্তার এবং দুই ছাত্রলীগ কর্মীর ক্রসফায়ার বিশেষ ধরনের হুশিয়ারি । প্রবীর সিকদার সাংবাদিক, শহিদ পরিবারের সন্তান এবং প্রায় সম আদর্শের সৈনিক। সে ছাড় পায়নি । ছাত্রলীগ ছাড় পাচ্ছে না, ক্রসফায়ারে পড়ছে (চিন্তা করতে পারেন ! চিন্তা করতেও কষ্ট হয়)। সরকার দারুন চাপে, জিরো টলারেন্সতো বটেই, মাইনাসেও থাকতে পারে। সুতরাং সাবধান ........................ হুশিয়ার
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ৩:২০
৮টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×