কিছু ফালতু কথা
২০ শে জুন, ২০১০ রাত ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দীর্ঘ ২৮ দিন পর ব্লগে ঢুকে দেখলাম , এখানেও বিশ্বকাপের ছোঁয়া লেগেছে...। আমাদের ডর্মের কমনরুম এ বিশাল বড় স্ক্রিনে খেলা দেখতে ভালই লাগে। অনেক স্বাধীনতা, বেহায়ার মত আফ্রিকান বন্ধুদের বার বার fuck u...fuck u বলা...বেহায়ার মত ডর্মের সামনে বসে গলায় বিয়ার ঢেলে বলা , কাল থেকে পড়তে বসবো...। সবাই বলে , আররে..., তুমি তো পিচ্চি মেয়ে...কেন সব কিছু নিয়ে এত সিরিয়াস হচ্ছো? এখন মজা করার সময়... লাইফ টাকে এনজয় করো...। আমিও আমার লাইফ টাকে এনজয় করার চেষ্টা করি...কখনও কখনও করিও...কিন্তু তবুও কাঁদি...। তবু কাঁদি, কারন আমি এখন অনেক একা...একদমই ভিন্ন ধরনের একা। নিজের ভাষায় যে কারো সাথে কথা বলবো, সেই রকম মানুষের বড়ই অভাব।
চলে আসার আগে মা আমাকে একটা ডায়েরি দিয়েছিল একদম সিল গালা করে...বলেছিল, চলে যাওয়ার পর এটা পড়বে...।আমি তোমার জন্য লিখেছি...। আসার পর এত দিন হয়ে গেল...এখন খুলিনি ডায়েরি টা। খুলতে যে ভয় লাগে...। আবার এটা লেখনি তো যে আমি তোমার নিজের মেয়ে না...আমাকে কুড়িয়ে এনেছো? একটা বন্ধুকে এই ডায়েরির কথা বলার পর থেকে প্রতিদিন একবার করে জিজ্ঞেস করবে," ডায়েরিটা পড়েছো?" আমি বলি , "না, পড়তে ভয় লাগে..." । প্রতিদিন একবার করে ডায়েরিটা হাতে নিয়ে খুলব বলে...। খুলতে পারি না।। রেখে দেই...। দিন গুনি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?
ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের...
...বাকিটুকু পড়ুন
(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)
ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।
এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল
করিম গ্লোবাল টাওয়ার।
আর...
...বাকিটুকু পড়ুন
এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে...
...বাকিটুকু পড়ুন
সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি...
...বাকিটুকু পড়ুন