somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উনুনে ঘি ঢালস?? আমার লগে মজা লস?

২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এলাকার বড় ভাই টেরা মজিদ। ছয় ফুট লম্বা। ইয়া ভম্বল মার্কা দেহ। মুখে অজস্র বসন্তের দাগ তারসাথে একটা ইঞ্ছি তিনেক লম্বা কাটা দাগ। একে ভূতে ধরার সুযোগ কম কারণ ভুত এর কাছে আইসা উলটা ভয় পাওয়ার কথা। আর মানুষ গুলা তো কথা বলতে গেলেই থর থর করে কাপে। গলার আওয়াজ এত মোটা যে শুনে মনে হয় যেন কেউ শিঙ্গায় ফুঁ দিচ্ছে। এলাকায় তার সাথে পাল্লা দেবার মত কোন মাস্তান তো নেই ই বরং পুরো শহরই তার ক্যাপচারে। একদিন প্রখর রোদের মধ্যে টেরা মজিদ সাইট ভ্রমনে বের হয়। সাইট মানে যে কস্ট্রাকশন এর কাজ থেকে চাঁদা আসতে সাত দিনের বেশি দেরি হয় টেরা মজিদ সেখানেই সশরীরে গিয়ে হাজির হয়। এমনই এক সাইটে আজকে টেরা মজিদ তার গোঁটা চারেক সাঙ্গোপাঙ্গ নিয়ে হাজির হয়। পানে যাবর কাটছে মজিদ। দেখে মনে হচ্ছে একটা মহিষ দুপায়ে দাঁড়িয়ে ঘাস চিবুচ্ছে। সে যাই হোক। কন্সট্রাকশন স্পটে চিৎকার করে মালিককে ডাকতে থাকে টেরা মজিদ। ‘ঐ মালিক কেডা??? একটু খোমাডা দেখা তোরে দেইখ্যা একটূ পিত্তির আগুন ডা নিভাই।‘ এমন সময় ভেতর থেকে একটা ছিপছিপে গড়নের মধ্য বয়স্ক একজন ভদ্রলোক বেরিয়ে আসে। ‘কি হইসে ভাই? কি সমস্যা?’ একটু উচ্চস্বরেই চেচিয়ে ঊঠে লোকটা। এ শুনে টেরা মজিদের মাথা আরো বিগড়ে যায়। তার সচরাচর আউড়ানো কথা টা বলে উঠে সে ‘ উনুনে ঘি ঢালস?? আমার লগে মজা লস?’।
-আমার টেকা কই?
- কিসের টাকা?? (মালিকও বেশ সাহস নিয়েই উত্তর দিয়ে যাচ্ছে।এমন প্রতিদ্বন্দ্বী দেখেনি মজিদ অনেকদিন)
- আমারে টেকা না দিয়া এইহানে বিল্ডিং তুলস? আমারে চিনস না?? আমি একবার আমার আসল রূপ দেখাইলে তোমার মত দুই চাইরডা চামচিকা এমনিতেই ফিনিইইইইইশ।। হেহেহে।
- যান এখান থেকে। (লোকটা আবার চেচিয়ে উঠে)
- ঐ আমার ঘোড়াডা বাইর কর তো । (মজিদের পাশে দাঁড়ানো তার বিশিষ্ট চেলা হাকিম একটা পুরনো জঙ ধরা পিস্তল বের করে ধরিয়ে দেয় মজিদের হাঁতে)
এই দৃশ্য দেখেই ভদ্রলোক যেন আরো খেপে গেলেন। নিজেকে সামলাতে না পেরে বসিয়ে দিলেন মজিদের পুরু দু-গালে কষে সাত আটটা চড়। একশনের শেষ ধাপ ছিল মজিদের দুই উরুর মাঝখানে একটা সজোরে লাথি।
মার খেয়ে টেরা মজিদ উবু হয়ে নিজের অণ্ডকোষ চেপে ধরে লোকটার দিকে হা করে চেয়ে জিজ্ঞেস করে ‘ কেডা ভাই আপনে?’ উত্তরে লোকটা বলে 'আমি পুলিশের ডিআইজি' । তারপর নিজের ঘনিষ্ট চেলা হাকিমের দিকে ঘাড় ঘুরিয়ে টেরা মজিদ বলে ওঠে “উনুনে ঘি ঢালস? আমার লগে মজা লস?”
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×