somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেদান্তে'র একটু ছুটি

২৬ শে নভেম্বর, ২০১৬ ভোর ৪:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধুলা উড়িয়ে চলতে চলতে থেকে থেকে মেঘ দেখছে বেদান্ত। হ্যাঁ কিছুক্ষণের মধ্যেই নেমে যেতে পারে দমকা হাওয়া সহ ঝড়ো বৃষ্টি। হাওয়াই মিঠাই ওয়ালা ঘন্টা বাজিয়ে যাচ্ছে। কেনা যাবে না। টিফিনের ফাঁকে খাওয়ার জন্য টাকা থাকবে না। আবার থেকে থেকে দিন ডাকছে, 'গুড়ুম গুড়ুম'। এইতো এসেই বোধয় যাবে বৃষ্টিটা কিছুক্ষনের মধ্যে। ধুলা উড়ছে বেদান্ত চলছে। ইশকুল এসে গেছে কিন্তু বৃষ্টি আসেনা। দূর থেকে প্রভাত , কমল, বৃন্ত'দের দেখা যাচ্ছে কিন্তু বৃষ্টি আসেনা। এইতো আর পাঁচ কদম হলেই ইশকুলের গেটটায় পা পড়ে যাবে। কিন্তু বৃষ্টি আর এলোনা।

-ইশকুল খুবই বাজে যায়গা বুঝলি কমল?

-নাহ ইশকুল অনেক ভাল রে শুধু পড়ালেখা খারাপ।

- হু ইশকুল ভালো। কিন্ত ক্লাস খারাপ। অনায়াসে এই সময়টায় আমরা ঐ মাঠটায় একটা ক্রিকেট ম্যাচের আয়োজন করতে পারতাম।

- কেন??? বকুল স্যারের হোমোয়ার্কের খাতা আনিস নি আজো??

- না রে। আজ তো আমি শেষ।

- হ্যাঁ আজ তো তুই শেষ।

বকুল স্যার এমন সময় স্কুলের প্রধান ফটক দিয়ে হঠাতই প্রবেশ করলেন।

- এই বেদান্ত হারামজাদা এদিকে আয় তো।

বেদান্ত দৌড়ে গেল স্যারের কাছে।

- নমস্কার স্যার। কি স্যার??

- আমার লাল গরুটাকে কাল থেকে পাচ্ছি না রে। খুব সম্ভবত তোদের বাসার ওদিকে ঘাস খেতে গিয়েছিল।

- কি স্যার!!! ( খুব উদ্বিগ্ন হয়ে বলল বেদান্ত) আমি কি একটা চেষ্টা করবো স্যার??? যদিই বা পেয়ে যাই।

- (একটু চিন্তিত হয়ে ) ঠিক আছে তাই বরং ভালো হবে। তাহলে তুই আজ বিকেল অব্দি খোঁজ লাগা। ঠিক আছে?? এর মধ্যে যদি পেয়ে যাস তো পেয়েই গেলি।

-আমি যথাসাধ্য চেষ্টা করবো স্যার।

- তাহলে আর দেরী না করে বরং এখনই যা।। আমারও দুশ্চিন্তা বাড়ছে রে।

- ঠিক আছে স্যার।। নমস্কার স্যার।

এই মুহুর্তে বেদান্ত নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখি ব্যক্তি মনে করছে। একটা ক্রিকেট ম্যাচ আগামী ঘন্টা খানেকের ভেতর আয়োজনের পরিকল্পনাও করছে সে। ধুলা উড়িয়ে উড়িয়ে চলছে বেদান্ত আর ক্রিকেট ম্যাচটার পরিকল্পনা আটছে। পরিকল্পনা প্রায় শেষ এমন সময় গুড়ুম গুড়ুম মেঘের শব্দে নেমে এলো ঝম ঝম মুশোল ধারে বৃষ্টি।

তাহলে আজ একটা ফুটবল ম্যাচই হয়ে যাক ।।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৬ ভোর ৪:৪৩
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×