somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তেল-গ্যাস বিতর্ক এবং আমার দুটি প্রশ্ন

০৪ ঠা জুলাই, ২০১১ সকাল ৭:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তেল-গ্যাস বিতর্কের বন্যায় যদিও ব্লগোস্ফিয়ার ভেসে যাচ্ছে, তারপরেও জোয়ারে আরো দুই ফোঁটা পানি যোগ করা থেকে নিজেকে বিরত রাখতে পারলাম না । আমার দুইটা প্রশ্ন চুক্তির বিরুদ্ধে সক্রিয় আন্দোলনকারীদের কাছেঃ


১। আন্দোলনটা কি হচ্ছে কনোকোফিলিপ্স এর সাথে চুক্তি অন্যায্য বলে? অনেক জায়গায় দেখি বলা হয়, বাংলাদেশ কোনভাবেই ২০% এর বেশি গ্যাস পাবেনা পিএসসি ২০০৮ অনুযায়ী। রেফারেন্স দেয়া হয় ১৫.৫.৪ অনুচ্ছেদের। কিন্তু ঐটা আর আশেপাশের অনুচ্ছেদ (১৫.৫.১, ১৫.৫.৬, ১৪.১৩) পড়ে যা বুঝলাম, এই ২০% কথা আসছে শুধুমাত্র এলএনজি করে রপ্তানীর ক্ষেত্রে। এটা নিয়ে আমার মনগড়া ব্যাখ্যা দেখতে পারেন Click This Linkএখানে । পিএসসি প্রনয়নকারীদের পক্ষ থেকে প্রফেসর তামিমের ব্যাখ্যাও তাই বলে।


এখন আসলেই যদি এমন হয় যে ঐ ১৫.৫.৪ ই অন্যান্য অনুচ্ছেদকে ওভাররুল করে, তাহলে সেটা পিএসসির একটা আইনি দুর্বলতা, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত। সেটা হয়ে থাকলে দক্ষ আইন বিশেষজ্ঞদের দিয়ে সংশোধন করা উচিত, বিদেশী কোম্পানী আমাদের ভুলের সুবিধা নেয়ার আগেই। কিন্তু আইনি কোন ত্রুটি না থাকলে এবং ২০% এর শর্ত আসলেই শুধু এলএনজি রপ্তানীর ক্ষেত্রে প্রযোজ্য হলে পিএসসি কিভাবে অন্যায্য হয় একটু বুঝিয়ে বলবেন কি? এটা মাথায় রাখতে হবে বিদেশী কোম্পানী কোন নিশ্চিত লসের প্রজেক্টে বিনিয়োগ করতে আসবে না।


২। আর যদি ভবিষ্যতের জন্য গ্যাস মজুদ রাখা, বাপেক্সের সক্ষমতা বাড়ানো অথবা চুক্তি সম্পর্কে জানতে চাওয়া আন্দোলনের মূল উদ্দেশ্য হয়, আমার পূর্ন সমর্থন আছে আন্দোলনের প্রতি। ভিন্নমত থাকতেই পারে। আর সব মতের যুক্তিপূর্ন আলোচনাই হয়তো সবচেয়ে ভাল অপশনটা বের করে আনতে পারবে।


আমি যেটা বুঝতে পারি, ২ নং কারনে মতভেদের অবকাশ থাকবে। এটা নিয়ে সভা-সমিতি, সেমিনার হতে পারে, গনআন্দোলনের অবকাশ খুব একটা মনে হয় নাই। তবে ১ নং সম্পর্কে যা বলা হচ্ছে সেটা যদি সত্য হয় তাহলে সবাই এটার বিরুদ্ধে থাকবে। এজন্য এটা আসলেই সত্য কিনা, এবং পিএসসি তে কি আছে সেটা সম্পর্কে নিশ্চিত হওয়া কি আন্দোলন শুরুর প্রথম পদক্ষেপ হওয়া উচিত ছিল না? তাহলেই তো আর আমার মত সংশয়বাদীদের দ্বিধা-দ্বন্দের মধ্যে থাকতে হয় না।


হাতে সময় থাকলে আমার এই Click This Linkপোস্টটা পড়ে আসার অনুরোধ রইল।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১১ সকাল ৭:৪৬
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×