somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন ইশতেহার ( গণতন্ত্রের ফাকি)- কবি মুহিব খান

২৪ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাজার বছর ধরে রাজার শাসন ছিল, রাজ্য চলেছে শুধু রাজার কথায়
সামন্তবাদ ছিল জমিদার এলো গেলো, মানুষ থাকেনি বসে পুরনো প্রথায়।
ধর্মরাষ্ট্র নামে গির্জার অনাচার পোপের অত্যাচার সয়নি মানুষ
ব্যক্তিতন্ত্র আর পরিবারতন্ত্রকে ভেঙেচুরে দিয়েছে তুমুল জনরোষ।
সমাজতন্ত্র এসে দুদিনেই গেছে ভেসে, লাল পতাকার রঙ হয়েছে মলিন
তারপর দুনিয়ায় ছড়িয়ে পড়েছে হায় পুঁজিবাদ আর গণতন্ত্রের দিন।

বুকে গণতন্ত্র পিঠে গণতন্ত্র, নুর হোসেনেরা হয় রাজপথে লাশ
রাজনীতিবিদদের মুখে গণতন্ত্র গোপনে গোপনে ক্ষমতার অভিলাষ।
জনতার অধিকার কেড়ে নেয় সরকার, বিরোধিরা রাজপথে করে সন্ত্রাস
দুপক্ষ দুর্বার দুমুখো অত্যাচার অসহায় দেশ-জাতি করে হাঁস-ফাঁস।

গণতন্ত্রের ফাকি এখনো তা বোঝো নাকি বুঝিয়ে বলছি তবে শোনো তোমাদের
--এই গণতন্ত্র মিছে-মোহ-মন্ত্র, শোষণের যন্ত্র পশ্চিমাদের।
.
.
.
.
এই গণতন্ত্রের সঠিক চর্চা হয় পশ্চিমা বিশ্বের কিছু বড় দেশে
হবেনা তা আমাদের অশিক্ষা অনাচার দারিদ্র-দুর্নীতি ভরা পরিবেশে।
এই গণতন্ত্রের সংস্কার দরকার সাজিয়ে তা নিতে হবে আমাদের মতো
নিলাম স্বাধীনতা, কেন লুফে নেব আর পশ্চিমাদের দেয়া পচা মাল যত।
আমরাই জনতার অধিকার রক্ষার নতুন ইশতেহার নিতে পারি গড়ে
এই গণতন্ত্রই পৃথিবীর শেষ নয়, এই দিন দিন নয় আরো আছে পরে।
গণতন্ত্রের আজ তন্ত্রটা শুধু আছে, গণ বাদ পড়ে গেছে হায়রে সাধের

এই গণতন্ত্রে ব্যক্তি গণনা হয় ব্যক্তিত্বের কভু হয়না ওজন
প্রার্থির তালিকায় সকলেই ঠাই পায়, মন্দ অমন্দের নেই বিভাজন।
এই গণতন্ত্রে সৎ কিবা অপরাধী মূর্খ বা শিক্ষিত সবাই ভোটার
সবার ভোটের মান অঙ্কে সমান তাই দুষ্টেরা পথ খুজে ফায়দা লুটার।
ভালদের ভোটগুলো ভাগাভাগি হয়ে গিয়ে অল্পেই মন্দেরা করে বাজিমাত
শতকরা বিশ ত্রিশ ভোটে তারা জিতে যায় বাকি সত্তর আশি হয় কুপোকাত।
.
.
.
.
কোন প্রতিবাদ হলে বুকে হাত ঠুকে বলে জনতাই এ ক্ষমতা দিয়েছে তাদের
এই গণতন্ত্র মিছে-মোহ-মন্ত্র, শোষণের যন্ত্র পশ্চিমাদের।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৪০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ১ আগস্ট ২৪ এ লেখা: আমার কথা ৯৫ ভাগ মিলে গেছে

লিখেছেন অর্ক, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৭



এবারের ছাত্র আন্দোলনের মূল যে দাবি বা উদ্দেশ্য, তা আসলে অত্যন্ত সাধারণ। সে সব সকল মাধ্যমে বহু চর্চিত, প্রচারিত ও আলোচিত। তাই পুনরাবৃত্তি থেকে বিরত থাকছি। আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

×