পথ হারিয়েছে রাত রাতে
বৃষ্টিবাদলা ঝড়ো বাতাসের সাথে।
ঘুরছে সময় আপন আবর্তে
এই রাত আর হবে না শেষ কোন মতে।
বৃষ্টি-বেলা
যেন কষ্টের জোয়ার জলে ভাসানো সুখের ভেলা,
ধুসর দেখা যায়
ঢাহর হয় না কিছু, শুধু কষ্ট বাড়ে একেলা।
পথ হারিয়েছে রাত রাতে
বৃষ্টিবাদলা ঝড়ো বাতাসের সাথে,
এ রাত না হয় নাইবা হলো শেষ
নাইবা কাটুক দুঃখ সুখের ধূসর এ আবেশ।
১১-জুলাই-ঢাকা।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০০৯ সকাল ৯:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


