somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অহংকার করার কিন্তু কোন যুক্তি নাই। উদাহরণ দিয়ে বলি-

০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অহংকার করার কিন্তু কোন যুক্তি নাই। উদাহরণ দিয়ে বলি-

১) ধরেন, আপনি কোন অফিসের আইটিতে চাকরী করেন। কলিগদের, ক্লায়েন্টদের সাপোর্ট দেন, যন্ত্রপাতি দেন। এতে কিন্তু অহংবোধের কিছু নাই। কারন এই জন্যই আপনাকে চাকরীতে রাখা হয়েছে।

অথবা ধরেন এডমিনে চাকরী করেন। গাড়ী দিয়ে পিক-ড্রপ দেওয়া সহ আরো অন্য ফেসিলিটিজগুলো দেখেন। এতেও অহং বোধের কিছু নাই। কারন এই কাজগুলো করেন বলেই আপনার চাকরী আছে। এই কাজগুলো করার জন্যই আপনাকে মাস শেষে বেতন দেওয়া হয়।

২) আচ্ছা ধরেন, চাকরী করেন না। আপনার নিজের কম্পানী আছে। তাহলেতো আপনার বিপদ আরেক মাত্রা বেশী। অ্যাপেলের প্রতিষ্ঠাতা ষ্টিভ-জবসকেই কিন্তু তার কোম্পানীর সবাই ভোট দিয়ে বের করে দিয়েছিলো। পরে তিনি পিক্সার নামক একটি অ্যানিমেশন ষ্টুডিও দেন। অনেক কাঠখড় পুড়িয়ে তবেই আবার নিজের প্রতিষ্ঠিত অ্যাপেলে ফেরত আসেন। এবং iPhone, iPad, iPod এর মত জনপ্রিয় প্রোডাক্টগুলো তৈরী করেন।

তো কোম্পানীর মালিক হইলেও কিছু আছে অহংকার করার মত?

৩) মানলাম, আপনি চাকরীও করেন না, কোম্পানীও চালান না। আপনি জমিদার। আপনার অনেক জমি আছে, বাড়ী আছে। মনে করে দেখুন তো, বছর বছর সরকারকে আপনি টেক্স দেন না? কেন দেন! কারন, জমির মালিক আপনি না। জমির মালিক সরকার। সরকারের কাছ থেকে আপনি শুধু ব্যবহারের পার্মিশান নিয়েছেন। জমি যে আপনার না, এই বিষয়টি বছর বছর মনে করিয়ে দেওয়ার জন্যই সরকার আপনার কাছ থেকে নামমাত্র একটা টেক্স নেন।

আরো ফাঁক ফোকড় খুঁজতেছেন অহংকার করার?
না হয় ধরলাম, আপনার এত কিছু থাক বা না থাক। আপনার ক্ষমতা আছে। আপনার অধীনস্থদের কারনেই তো আপনার ক্ষমতা, নাকি? ডিপার্টমেন্টের হেড হোন আর নেতা হোন। আপনার নীচের একেকটি লোক, একেকটি পিলারের মত। পিলার নাই তো, আপনিও নাই।
-০-
তবে হ্যাঁ, গর্ব করার আপনার সুযোগ আছে। নিজের দায়িত্বটুকু সফলভাবে যদি করতে পারেন তবে গর্ব করে নিজেকে বলতেই পারেন - পেরেছি।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

ঝর্ণা জল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:২১


আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।

উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে... ...বাকিটুকু পড়ুন

নিশীথের মুঠোয় - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৫ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৪



আমি সূর্যোদয়ের অপেক্ষায়,
হিমশীতল সকালের ভেতর নত চোখে চেয়ে আছি।
হিমার্ত জানালায় জমে ওঠে নিঃশ্বাসের মেঘ—
আঙুল বুলিয়ে মুছে দিই;,
যদিও জানি, আজ সেখানে তোমার পদচিহ্ন নেই।

শরতের বৃক্ষেরা পত্রমোচনের ভাষা জানে;
আমি কেবল তোমার... ...বাকিটুকু পড়ুন

জিম করা কি হারাম?

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬




জিম করা কি হারাম?

হ্যাঁ, জিম করা হারাম!

যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!

কিন্তু তারপরেও কথা থাকে।

এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!

অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন

মার্কো রুবিও ভারতে কী করছেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২


আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন

×