বলছিলাম না? -
প্রিয়'র মা আমারে ঝারে আর প্রিয় ফিক কইরা হাসে!
আমি শুধু ভাবি, তুই সাত মাসের বাবু তুই বুঝসটা কী? তবু এত মজা পাস কেন বাপরে ঝারতে দেখলে?
-০-
এখনের ঘটনা বল।
- একটা সেকেন্ড অবসরে থাকে না। এইটা ধরবো, ওইটা মুখে দিবো, সেইটায় লাথি দিবো। নিমিষের মধ্যেই খাটের কিনারে চলে আসবো।
- ঘুম পাড়াতে গেলে গরদঘর্ম হতে হয়। পাশ ফিরায়ে চাপ দিয়ে ধরে রাখলেও কুৎ করে ওপাশ হয়ে যায় আর ফিক করে হাসে।
- খাওয়ানোর সময় মুখে খাওয়া নিয়ে সাথে হাতের আঙ্গুলও মুখে দিয়ে দেয়। এই অপার আনন্দে হাসতে গিয়ে খাওয়া ফেলে দিয়।
- ইত্যাদি, ইত্যাদি এবং ইত্যাদি
এই সব দেখে ওর মা দেখি ওই দিন ওরে বলতেছে
- উফ্... অসহ্য। প্রিয়!!!!! চড় খাওয়ার মত বড় হবি কবে?
-০-
আমার রুম থেকে এই কথা শুনে এখন আমি হাসি। নে আমারে দেইখ্যা হাসছিলি না? এখন? আর কয়দিন পর তোর কী হবে রে প্রিয়!
-০-
বাপ বেটার চরম ঐ দূর্দিনে কে আমাদের দিবে আশা, কে দিবে ভরশা?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



