somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মা রে... ও মা।

২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত দিন বিকাল ৪:৩৩ মিনিটে একটা কল আসলো মোবাইলে।
আমার মা ফোন দিয়েছে! মা'র ছবি ভাসছে মোবাইলে।
আমি কি ফোনটা ধরবো না ধরবো না, আমার মাথা কিছুই কাজ করছে না। আমি সারা জীবন মা'র ফোন কেটে ব্যাক করেছি। অভ্যাসবসতঃ তাই করলাম। আমার হাত পা কাঁপছে। মা মারা গেলেন চব্বিশ দিন আগে, মা কিভাবে ফোন করবেন? পরে দেখি আব্বা কল করেছেন মা'র ফোন দিয়ে। ঠিক তখন থেকে আমার কেমন জানি হ্যালুসিনেশন হচ্ছে। এর উপর ছোট দুলাভাই গতদিন ফোন দিয়ে বল্লেন, একটু সাবধানে থাইকো, চল্লিশ দিন কিন্তু আত্মা ছেলেমেয়েদের সাথে ঘুরে বেড়ায়। মা'কে ঠিক পাশেই যেন দেখতে পাচ্ছি। এস এস সি পরীক্ষার আগে যেমন মা পাশে বসে থাকতেন দুধের গ্লাস হাতে নিয়ে ঠিক তেমন একটা ফিলিংস।

এস এস সির কথা বলার পর একটা স্মৃতি মনে আসলো -
এস এস সিতে ষ্টার মার্কস পাইলাম।
মা জিজ্ঞাসা করলো, বাবু তুমি কী নিবা?
আমি আমার মায়ের সম্বল জানি। আর আব্বার কাছ থেকে কোনদিন কিছু চেয়ে আমাদের অভ্যাস নাই। কারন মাসের বেতন পেয়ে বাড়ী আসতে আসতই আমার স্কুল শিক্ষক বাবা'র বেতনের টাকা শেষ হয়ে যায়।

বাটা'র পাউয়ার কেডস তখন আমার কাছে স্বপ্নের মত একটা বিষয়। বয়সটা তখন এমন যে, মায়ের সাধ্যের বিষয়টা তখন বুঝি আবার নিজের সখ চাপাও দিতে পারছি না। সাহস করে বলে ফেল্লাম, মা এক জোড়া পাউয়ার কেডস কিন্না দেও।

বাড়ীতে আমার মায়ের গেরিলা বাহিনী ছিলো। এদের বয়স পাঁচ থেকে দশ বছরের মধ্যে। এলাকায় আইসক্রিক ওয়ালা বাক্সে বারি দিয়ে অ্যা...ই আ..ই..স...ক্রি...ম বলে হাক দেওযা মানেই হলো - এই গেরিলা বাহিনী এখন মা'র আঁচলের কাছে ঘুরঘুর করবে আর বলবে, জেডি... দাদি...। ব্যাস মা বুঝে যায় এই ডাকের মানে কী।

মা এই গেরিলা বাহিনীকে দিয়ে গাছ থেকে পেয়ারা, কামরাঙ্গা, জাম্বুরা ইত্যাদি যা ছিলো তা বিক্রি করার ব্যবস্থা করলেন। তিন চার দিন পরে বল্লেন, বাবু চলো।

এই প্রথম আমার কুমিল্লা শহরে যাওয়া, মায়ের সাথে। এত গাড়ী, এত রিক্সা, এত এত দোকানপাট! এসএসসি পাস করে ফেলেছি, তবু ভয়ে ভয়ে মা'র হাত ধরে রাখলাম। পাছে হারিয়ে যাই। কুমিল্লার মনোহরপুর একটা বাটা'র শোরুম ছিলো, এখনো আছে কি না জানি না। মা সেখান থেকে পাঁচশো টাকা দিয়ে এক জোড়া বাটা'র পাওয়ার কেডস জুতা কিনে দিলেন।

যে মা আমাকে দুনিয়ায় আনলেন, আমাকে শহর চেনালেন। সেই মাকেই আমি শহরে এনে আমার কাছে রাখতে পারি নাই। যে কয়বারই তিনি ঢাকায় এসেছেন, এসেই হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল থেকে সরাসরি বাড়ী চলে গেছেন। মা অসুস্থ হয়ে কাউকেউ বিরক্ত করতে চাননি। খুব নিরবেই চলে গেলেন, কাউকে বিরক্ত না করেই।
-০-
যাদের মা আছেন তাঁরা কি আমার এই মা হারানোর ব্যাথাটা বুঝবেন? তারা কি মায়ের পা দুইটা ধরে আজ একটু বসে থাকবেন? মা হয়ত বলবেন, কী পাগলামী শুরু করলি! এর পরেও মা একটু খুশি হবেন, আর সন্তানের এইটাই জীবনের শ্রেষ্ট পূঁজি। মা রে... ও মা
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×