
কার্টুনটার বক্তব্য খুবই সহজ। তবু আগে মাজেজাটা বলে নেই।
মরুভূমিতে ক্লান্ত, শ্রান্ত, পিপাসিত এক লোক। এতটাই ভেঙ্গে পড়েছে যে পায়ে হাটতে পর্যন্ত পারছে না।
সামনে দুইটা সাইনবোর্ড দেখতে পেলো। মাত্র কোয়ার্টার মাইল ডানে পানি। আর বামে ২১ মাইল দূরে মেয়ে।
লোকটা বেশ রোমান্টিক। তৃষ্ণায় মরে মরে তবু সে সিদ্ধান্ত নিলো ২১ মাইল দূরেই সে যাবে।
-০-
বাংলাদেশের সামনে এখন ছোট্ট একটা লোহার গেট। গেটটা খোলে গেলেই শান্তি, উন্নতি, সমৃদ্ধি.... স...ব। আর গেটটা বন্ধ মানেই নাশকতা, মৃত্যু, হাহাকার, পিছিয়ে পড়া; একটা জাতির করুণ অবক্ষয়।
দেখা যাক কোন দিকে আমরা যাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



