- নিজের নামটা সই করতে পারে না, অথচ দেখো কত কোটি টাকার মালিক।
খালাতো ভাইয়ের এই কথায় একটু ইন্টারেষ্ট জাগলো। বল্লাম, ঠিক আছে ভদ্রলোক যেহেতু আড্ডা দিতে আসছেন, চলেন আমিও যাই।
ভদ্রলোকের সাথে কথা বল্লাম। মারাত্মক স্মৃতিশক্তি ভদ্রলোকের। আমার বাড়ী কুমিল্লা শুনার পর থেকে সব গল্প কুমিল্লা কেন্দ্রীক করলেন। দেখা গেলো আমার গ্রামের অনেক মানুষকে তিনি চিনেন যাদেরকে আমিও ভালোমত চিনি না।
এবং ভদ্রলোক বিচক্ষণ। জীবন থেকে শিখেছেন, স্মৃতিশক্তি আর বিচক্ষণতা কাজে লাগিয়ে এগিয়ে গেছেন।
-০-
শিক্ষাব্যবস্থা হলো মাচা'র মত। এক একটা ষ্টুডেন্ট হলো লতানো গাছ।
ইঞ্জিনিয়ার হবা? ওকে, ইঞ্জিনিয়ারের মাচায় ঝুলে যাও। ডাক্তার হবা? ব্যাংকার হবা? আলাদা আলাদা মাচা আছে। জাষ্ট গো এন্ড গ্রো...।
আর যারা রবীন্দ্রনাথ, যারা বিল গেটস তারা আমাদের মত লতানো গাছ না। তারা কেউবা তাল গাছ, এক পায়ে দাঁড়িয়ে, কেউ বা বটবৃক্ষ। তাঁদের কোন মাচা'র দরকার হয় না। তারা নিজেরাই দাঁড়াতে পারেন।
প্রাতিষ্ঠানিক শিক্ষা যাদের আছে তারাই শিক্ষিত তা অন্তত আমি মানি না। আবার প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়েও সবাই শিক্ষিত তাও মানি না। শিক্ষা হলো আলো, যার হৃদয়ের জানালা খোলা, যার হৃদয়ে আলো প্রবেশ করে সেই শিক্ষিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





