"আমাকে নিয়ে মানুষ স্বপ্ন দেখে"
কথাটা শুনতে একটু রোমান্টিক রোমান্টিক আ আশার কথা মনে হয়। কন্তু
ঘটনাটা মোটেও রোমান্টিক না, আশার কথাও না। গত কয়েকদিন আগে কলিগ রোমেল ভাই এসে বল্লেন
- দাদা একটু নীচে চলেন
- ক্যান ভাই কী হইছে?
- চলেন আপনারে কিছু খাওয়াই।
আমি অবাক হয়ে তার দিকে তাকাইলাম। এই অবাক হওয়ার মানে হলো ঘটনা কী তা জানতে চাওয়া। তিনি একটু লজ্জিত হয়ে বল্লেন
- আপনারে নিয়ে খুব বাজে একটা স্বপ্ন দেখছি। মাঝে ঘুম ভেঙ্গে পানি টানি খেয়ে আবার শুইলাম, তবে এবার উল্টা দিক ফিরে শুইলাম। দেখি ঠিক যে পর্যন্ত স্বপ্ন দেখছিলাম তার পর থেকে আবার দেখা শুরু করছি।
-০-
আজ একটু আগে আমার ভাই ফোন দিয়েছেন। ফোন দিয়েই কান্না। কান্না মানে সাধু ভাষায় বলতে গেলে, ফুপাইফা ফুপাইয়া কান্না। আমি তেমন এ্কটা অবাক হলাম না। কারন তিনি মায়ের মৃত্যু দেখেন নাই। দেশে আসতে যে কয়টা দিন বাকী এই কয়টা দিন এমন কেঁদেই কাটাবেন। এইটাই স্বাভাবিক। হয়ত মা কে স্বপ্নে দেখেছেন।
বল্লেন
- অরুণ তোরে নিয়া খুব বাজে একটা স্বপ্ন দেখছি।
কাঁদতে কাঁদেত বল্লেন
- তোর কাছে প্রিয় যা, আমার কাছেও কিন্তু তুই তা।
পরে দেশের এই অবস্থা বিবেচনা করে যেন অফিসের পাশে একটা বাসা নেই তা বল্লেন। না হয় অন্তত একটা মেস এ যেন থাকি। গাড়ীতে যেন কিছুতেই না উঠি এই পরামর্শ দিলেন।
-০-
যদি পেট্রোল বোমায় আসলেও কিছু একটা হয়ে যায়। তাহলে আমার এই ষ্টেটাস নিউজ হয়ে যাবে। আর রোমেল ভাই এবং আমার ভাই পীর ফকির পর্যায়ের কেউ হয়ে যাবে।
শুধু দুইটা জিনিসই হবে না। একজন ক্ষমতার লোভ আরেক জন ক্ষমতায় যাওয়ার লোভের কাছে নতি স্বীকার করবেন না।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





