গাড়ীর সিট কখনোই তিনি ফাঁকা রাখতেন না। অফিসের কলিগদেরকে সাথে নিয়ে নিতেন। পথিমধ্যে সুবিধামত সবাইকে পিক/ড্রপ দিতেন। তিনি একটা গার্মেন্টের এমডি। গাড়ীটা নিজেই চালাইতেন। আর যাত্রী হিসাবে তারই পাশে হয়ত বসতো কোন এক ওয়াচমেন, কোন এক ম্যানেজার, কোন এক জিএম।
তখন থেকেই ভাবতাম, আমি যদি কোনদিন কোম্পানীর মালিক হই; আমিও ভদ্রলোকের মত হবো। কিন্তু বাংলাদেশ মাশাল্লাহ তরতর করে উন্নত হয়ে যাচ্ছে! আমি ভবিষ্যতে কোনদিন যদি কোম্পানী'র মালিক হই। দেখা যাবে, সবার নিজস্ব গাড়ী আছে। আমার গাড়ী নষ্ট হইলে হয়ত আমার পিওনটাই আমার দিকে একটা সুইট হাসি দিয়ে বলবে, ভাইয়া মে আই অফার ইউ এ লিফ্ট প্লিজ?
কবে হবে এমন সোনার বাংলা আমার? বেসিক চাহিদাগুলাতে কারো যেন কোন কমতি না থাকে। পর্থক্যটা শুধু থাকুক বিলাসিতায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


