somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মশা মারার যন্ত্রের অসহযোগীতা...

১০ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মশা মারার একটা যন্ত্র আনলাম। কলি যুগের মশা, এত স্মার্ট! আশপাশ দিয়া ঘুরঘুর করে। কিন্তু যন্ত্রের ভিতর ঢুকে না। ভাবলাম, যন্ত্রটা মনে হয় কাজ করে না। ম্যানুয়ালি দুই হাতে চাপড় দিয়া একটা মশা মারলাম। কিন্তু মশাটা খুবই রুগ্ন। হাতের মধ্যে প্রায় গলে গেলো। এই মশা যন্ত্রের উপর ফেলে টেষ্ট করার কোন গতি নাই।

বহু চেষ্টায় একটা মশাকে আধমরা অবস্থায় কাবু করতে পারলাম। তারপর ঠ্যাং ধরে যন্ত্রের উপর ফেল্লাম। ঠাসসসস করে শব্দ হয়ে মশাটা পুড়ে গেলো। আহা, শান্তি। তারমানে যন্ত্র ঠিক আছে। এরপর থেকে অপেক্ষা করে বসে আছি। মশার গুষ্ঠি! হাতে, পায়ে সমানে কামড়াচ্ছে, কিন্তু যন্ত্রের ধারেকাছেও যাচ্ছে না!

প্রায় ঘন্টা তিনেক পর ঠাসসসস করে শব্দ হইলো। দেখি একটা মশা কুপুকাত! আনন্দে ডগমগ হয়ে বললাম
- শুনছো!
তিনি ভ্রু কুঁচকে তাকাইলেন। কিছু বললেন না। বললাম
- এত বড় শব্দ হয়ে মশাটা মরলো, শোনো নাই!

আমার দিকে না তাকায়ে, শীতল গলায় বললেন
- তিন ঘন্টায় দুইটা মশা! মারাত্মক সাকসেস রেশিওতো! যাও এই খুশিতে আতশবাজি ফুটাও।

কথাগুলা যে অপমানের তা না বুঝার মত বেকুব আমি না। তারপরেও চেপে গেলাম। কারন, মশাতো আশলে মরছে একটা। প্রথমেরটাতো নিজে মাইরা যন্ত্রের উপর ফেলছিলাম!
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেকার গ্র্যাজুয়েটের ২০ হাজার, গার্মেন্টস শ্রমিকের ৩০ হাজার- অর্থনীতির এই বৈপরীত্যের জবাব কে দেবে?

লিখেছেন জুল ভার্ন, ০২ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৫

বেকার গ্র্যাজুয়েটের ২০ হাজার, গার্মেন্টস শ্রমিকের ৩০ হাজার- অর্থনীতির এই বৈপরীত্যের জবাব কে দেবে?

দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার বাইরে, সীমিত আয়ে সংসার চালানো অসম্ভব- এ বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই। দেশে শিক্ষিত... ...বাকিটুকু পড়ুন

আমার চায়ের কাপে বিশ্বযুদ্ধ: একজন ঢাকাবাসীর একদিন

লিখেছেন জাহিদ অনিক, ০২ রা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:০৫


সকালে ঘুম ভেঙে চুলায় চায়ের পানি বসানোর আগে আমি কখনো ভাবিনি, এই নীল আগুনটার পেছনে আরব সাগর, আমেরিকার বন্দর আর একটা যুদ্ধ দাঁড়িয়ে আছে।
আমরা ভাবি, পৃথিবী অনেক... ...বাকিটুকু পড়ুন

তোমাকে দেখতে বড় ইচ্ছে করে

লিখেছেন মেহবুবা, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ৯:৪৮


তোমাকে শুধু একটিবার দেখতে বড় ইচ্ছে করে
ইচ্ছে ঘুড়ি উড়িয়ে দিলাম
বন্ধ চোখের অন্ধকারে তোমায় যেন দেখতে পেলাম
জড়িয়ে নিলে ইচ্ছে ঘুড়ি
আলতো হাতের মৃদু ঘায়ে ছিড়লো সূতো পথ হারাল
তোমার কাছে রয়ে গেল
দৃষ্টিপ্রদীপ... ...বাকিটুকু পড়ুন

রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

লিখেছেন নতুন নকিব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৭

রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

ছবি গুগল থেকে গৃহিত।

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

◆ ভূমিকা: এক... ...বাকিটুকু পড়ুন

আফগানিস্তানে একজন বেগম রোকেয়া কোনোদিন জন্মাবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা নভেম্বর, ২০২৬ রাত ২:২৮


২০২৪ সালের জুলাই আন্দোলনের পর বাংলাদেশে ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলার এক অভিনব অভিযান শুরু হয়েছিল। শেখ হাসিনার ছবি, আওয়ামী লীগের কুশপুত্তলিকা, শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, কিছুই বাদ যায়নি। বড়... ...বাকিটুকু পড়ুন

×