দরবেশের কাছে এক সুন্দরী গেছে। দরবেশ চওখ বন্ধ করে ধ্যানে বসা অবস্থায় বললেন
- বালিকা তুমি কী চাও?
সুন্দরী বললো
- একটা পারফেক্ট জামাই চাই গুরুজী
দরবেশ মুচকি হাসলেন। বললেন
- পারফেক্টের শেষ নাই বালিকা। তুমি ডিটেইল বলো
বালিকা বলা শুরু করলো
- অঢেল টাকা আর বিশাল ক্ষমতাধর হইতে হবে। দেখতে লম্বা, সুন্দর, সুঠাম, ব্যক্তিত্বসম্পন্ন হইতে হবে। স্বভাবে মজার, হাসিখুশি, সাহসী, পরোপকারী। চরিত্রের দিক দিয়ে ওয়ান ওমেন মেন, অন্য নারীর দিকে ফিরেও তাকায় না এমন ....
সাত ঘন্টা তেতাল্লিশ মিনিট ছত্রিস সেকেন্ডের মাথায় দরবেশের ধ্যান ভাংলো। বললো
- থাম থাম বহুত হইছে। বুঝতে পারছি, তোমার জন্য একটাই সমাধান আছে আমার কাছে।
সুন্দরী খুশি হয়ে দরবেশের পাশ ঘেঁসে বসতে বসতে ঢং করে বললো
- কী সেইটা গুরুজী, আমাকে দেন না..আ।
দরবেশ আরেকটু কাছে গিয়া বসতে চাইছিলেন। কিন্তু কী ভেবে যেন লাফ দিয়া দূরে গিয়া বসলেন। পুরান একটা ব্যাগ হাতড়ায়ে একটা ময়লা, রং চটা প্রদীপ বাইর করলেন। বালিকার হাতে দিয়া বললেন
- এইটা আলাদীন সাহেবের ব্যবহার করা সেকেন্ড হেন্ড একটা প্রদীপ। তোমার যে চাহিদা শোনলাম বালিকা, এত গুন একজনের মইদ্দে থাকার কোনই সম্ভাবনা নাই। তাই প্রদীপখানা লইয়া যাও। যখন যে টাইপ জামাইরে পাশে পাইতে ইচ্ছা করবো, শুধু প্রদীপে একটা ঘষা দিয়া বলবা, ব্যস সেই গুনওয়ালা জামাই তোমার সামনে আইসা হাজির হইবো। কিছুক্ষণ পর যখন আবার তারে অসহ্য লাগবো, আবার প্রদীপে ঘষা দিবা। ঘসায় ঘসায় তোমার জীবনের সমস্ত চাহিদা মিটাইতে হইবো। এ ছাড়া আর কোন সমাধান আমার কাছে নাই।
বালিকা খুশি হইয়া প্রদীপ হাতে নিলো। নিয়া ঘষা দিয়াই বললো
- গাধা।
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


