বান্ধবীর সাথে কিছুক্ষণ কথা হওয়ার পর বললো
- ভাই আপনার সাথে কথা বললে মন ভালো হয়ে যায়।
বললাম
- জামাই ছাড়া দুনিয়ার যে কারো সাথে কথা বইলাই দেইখেন, মন ভালো হয়ে যাবে।
জামাইরে একটু গুরুত্ব দেওয়ার জন্য বান্ধবী বললেন
- আরে নাহ ভাইয়া, আমার জামাইও ভালো জোকস বলতে পারে।
এইবার আমি অবাক না হয়ে পারলাম না। বললাম
- এনটায়ার ইউনিভার্সে আপনিই একমাত্র নারী যে নাকি জামাইর জোকস শোনেও মন ভালো করতে পারেন। শুধু মানব জাতি না, সিংহ পর্যন্ত তার বউয়ের কাছে জোকস বললে তার বউ ভ্রু কুঁচকায়ে, মুখ বাঁকায়ে, ঝাড়ি দিয়া বলে
- গাধার মত পে পে করবা না। ফাউলতামি দূরে গিয়া করো...
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


