somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

না বলতে না পারা...

১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"না" বলতে পারাটা অনেক বড় গুন। দেখাগেলো, ফাও একটা দায়িত্ব আইসা ঘাড়ে পড়লো, না করতে পারলাম না। পরে এই ফাও দায়িত্বে সময় দাওরে, টাকা খরচ কররে, মানসিক যন্ত্রনা নাওরে... এত কিছুর পরে আবার বাসায় ঝাড়ি খাওরে। অথচ যার জন্য এই ফাও কাজ করলাম, তার কাছেও দোষী হইতে হয়। বহুবার নাকে খত দিছি, আর না। কিন্তু ঐ যে, না করতে পারি না...।

ইদানিং ফাও দায়িত্বের উপর শুরু হইছে ফোনের যন্ত্রনা। বিদেশ থেকে ফোনকল আসে
- হ্যালো আর ইউ মিষ্টার হোসাইন?
প্রথম প্রথম খুব আগ্রহ নিয়া ফোন ধরতাম। মনেমনে খুশি হইতাম। ভাবতাম, বাপরে আমার নাম বিদেশ পর্যন্ত চাউর হইয়া গেছে! কয়দিন পরই দেখি এইগুলা বেসিক্যালি টেকনোলজিক্যাল ইকোয়িপমেন্ট পারচেজ সংক্রান্ত পরিসংখ্যান নেওয়ার জন্য ফোন। কম কইরা হইলেও ১০০ টা প্রশ্ন করে। একেতো ওভারসিজ ফোন, এরউপর পিওর ব্রিটিশটাইপ ইংরেজীর একসেন্টওতো অত ভালো বুঝি না। একটু পরপর বলি, সরি কাম এগেইন..।

আর ফোনের ইন্টরভিউর বড় সমস্যা হইলো, আধাঘন্টা গেজানোর পরে যদি বলি, দয়া করে কি তুমি ইমেইল করবা? আমি ইমেইলে এর উত্তরগুলা দিয়া দেই? সাথেসাথে একটা সুন্দর হাসি দিয়া বলবে, উই আর অলমোষ্ট ডান মিষ্টার হোসাইন..। এরপেও আরো দুইঘন্টা গেজাবে।

আমার ব্যবহার খারাপ, এই অভিযোগটা খুদ ঘর থেকেই যেহেতু উঠে। তাই আমি ইদানিং খুব বুঝেশুনে কথা বলি। অন্ততব ব্যাবহার খারাপ এইটা যেন কেউ বলতে না পারে। কিন্তু কোনভাবেই যখন এই কথার কাহিনী শেষ হয় না, তখন আর পারি না। ঐদিন হাসি দিয়া বললাম
- তোমার উদ্দেশ্য কী? ইন্টরভিউ নেওয়া নাকি আমারে মাথা ব্যথা উপহার দেওয়া?
খুব ভদ্রভবে উত্তর দিলো
- সরি মিষ্টার হোসাইন, তোমার অত্যাধিক মূল্যবান সময় নষ্ট করতেছি বলে, এইতো হয়ে গেছে আর "ফিউ" মিনিটস।
এই ফিউ আর শেষই যেন হয় না। জিজ্ঞাসা করতে চাইছিলাম, আমার এই মূল্যবান সময় তুমি বিনামূল্যে কেন নিচ্ছো? আমার লাভ কী তোমার এই হাজার প্রশ্নের উত্তর দিয়া? কিন্তু ঐ যে আমার নাকি ব্যবহার খারাপ, তাই বললাম না।

আজকে বুদ্ধি করে আজকে আমার ডিপার্টমেন্টের আরেকজনের ফোন নম্বর দিয়া দিলাম। বললাম, উনি এই বিষয়গুলা ভালো বলতে পারবেন। মনেমনে বললাম, খাইছে ধরা...।

ঘন্টাখানেক পর মনে করলাম মনে হয় তার শাস্তিপর্ব শেষ হয়ে গেছে। ফোন দিয়া বললাম
- ভাই, লন্ডন থেকে এক মহিলা ফোন দিছিলো?
ভদ্রলোক অবাক হয়ে কয়
- হ অরুণ ভাই ফোন তো দিছিলো। আমিতো মনে করছি আমার সাথে কেউ দুষ্টামি করতেছে। আমিতো মুখের উপর ফোন কাইটা দিছি।

সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×