somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেমহীন...

১৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

" I'm not joking ..I'm quite serious..." দিয়ে যে কথা শুরু হয়, তারে সিরিয়াসলি না নেওয়ার কোন কারন নাই। সিরিয়াসলিই নিলাম, মনযোগ দিয়ে পড়লাম। ঘটনা ভয়াবহ, এতে কোনই সন্দেহ নাই। কিন্তু সান্ত্বনার কথা হইলো, এই ভয়াবহ বিপদের নিয়া অন্তত ৮০% যুবক সুস্থ্য আছে। সহজ কথায় এই সম্যার নাম হইলো, বয়স ২৫ হয়ে গেছে অথচ এখনো প্রেম হচ্ছে না।

সহজ একটা সমীকরণ হইলো, দুনিয়ার সব মেয়েই অলরেডি "ইন এ রিলেশনশিপ"। অথচ ৮০% এর উপরে ছেলে একা একা মন খারাপ করে ঘুরে বেড়ায়, আর ভাবে, আহারে আমার কেন একটা প্রেম হচ্ছে না! এই সমীকরণের সহজ সমাধাণ হইলো, ২০% ছেলে ছলে বলে কলে কৌশলে ১০০% মেয়েদের সাথে গাছেরটা, তলেরটা করে করে জড়িত। করন, একবার যে মেয়েদর মনের ভেতর ঢুকার কৌশলটা পেয়ে যায়, সে এই ইন্টারেষ্টিং কৌশলটা বেশ মজা নিয়েই এদিক, সেদিক এপ্লাই করে বেড়ায়। ঠিক ধরে মাছ, ছোঁয়না পানি টাইপ একটা খেলা।

এক মেয়েরে একবার জিজ্ঞাসা করা হইলো
- আপনার কি কোন পছন্দের ...
মেয়েটা মুচকি হাসি দিয়া বললো
- বেকুব নাকি আপনি? ফুটবল খেলা দেখেন না! গোল কিপার থাকলেও কি গোল হয় না?

যে ছেলেটা ফেসবুকে মেসেজ দিয়েছে। তার হয়ত ধারণা হইছে আমার মনে হয় এই রিলেটেড ভালো অভিজ্ঞতা আছে। বন্ধুবান্ধব সবাই তার প্রেম করছে, তার এই একাকিত্ব কাটানোর কৌশল হিসাবে তার একটা প্রেম করতে হবে। এই বুদ্ধি চেয়েছে সে আমার কাছে। বিষয়টা ঠিক এই রকম হয়ে গেলো, এক চোখ কানা এক ভদ্রলোক পাশের অন্ধকে বলতেছে- ভাই সুই এ তো সূতাটা ঢুকাইতে পারতেছি না, আপনে ঢুকায়ে দেন।

আমি হইলাম সেই অথর্ব লোক যার প্রেম হয় নাই বলে বন্ধুদের প্রেমিকারাও তাদের ডেটিংএ আমারে নিয়া যাইতে বলতো। এরা গুটুর গুটুর করে গল্প করতো, আমারে পাশে বসায়ে রাখতো। আমি এদের এই স্নেহ টাইপ ভালোবাসাগুলা'র কথা সত্যিই কোনদিন ভুলবো না।

এক লেখায় অলরেডি বলছিলাম। এক মেয়ে আমারে সান্তনা দিয়া বলছিলো, আপনি বাঁশী বাজান, মজা টজা করেন, আপনে যদি আরেকটু লম্বা হইতেন! আরেকটা মেয়ে খুশিতে গদগদ হয়ে বলছিলো, অরুণ ভাই আপনারে আমি খুইব ভালোবাসি। আমি চওখ কপালে তুলে বলছিলাম, এই কথাটা আরো তিনবার বলো। খিলখিল করে হাসতে হাসতে বলতেছিলো, আপনে এত খারাপ কেন? কিন্তু এই ভালোবাসা যে সেই ভালোবাসা না এইটা বুঝার বয়স তখন অলরেডি আমার হয়ে গেছিলো।

মেয়েদের মনের ভিতর ঢুকার কৌশলতো এই জীবনে আর শিখা হইলো না। এখন প্রিয়'র মা'র মনের দড়জার পাশে বইসা থাকি। তিনি মাঝে মাঝে দড়জা খুইলা নিজেই বাইর হন, দুই একটা ভালো মন্দ কথা বলেন। বেশীরভাগ সময় অবশ্য দড়জা বন্ধই থাকে।

ঘরের ভিতর যে মন, সেই মনের ভিতরইতো ঢুকতে পারি না রে ভাই। অন্য মনের ভিতরে ঢুকার টেকনিক এখন আমি আপনারে কেমনে কই! পাইছেন উত্তর?

সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×