বাজেটের প্রথম ধাক্কাটা গেছে দাড়োয়ানের উপর দিয়া। ফুল গাছে পানি দেওয়া বাবদ __তলার ভদ্রমিহলা তারে মাসে কিছু টাকা দিতো। টাকা বন্ধের ঘোষণা দেওয়া হইলো। শুধু তাই না, হট হেডেড অবস্থায় কথায় কথায় তারে খান__পোলা বলে গালিও নাকি দিছে। আমার কাছে কাঁদো কাঁদো হয়ে বললো
- কইন দেহি স্যার, এমন শিক্ষিত মাইনসের মুখে এমন কথা মানায়?
আমি মনে মনে ভাবতেছি, শিক্ষিত দূরে থাক। এমন সুন্দরীর মুখে এমন গালি মানায়! সান্ত্বনা দিয়া বললাম
- মিষ্টি আম পছন্দ করেন?
টপিক চেঞ্চ হয়ে যাচ্ছে দেখে কিছুটা হতাশ হইলো ভদ্রলোক। ভ্রু কিছুটা কুঁচকে রেখে বললো
- হ স্যার খাইতাম না ক্যারে, খাই, পছন্দ কইরাই খাই।
- আমের মুখটা কি খান? নাকি মুখের জায়গা থেকে কিছুটা ফালায়ে দেন?
- হ স্যার মুখে তো কস থাহে, মুখেত্তে একটু চিমটা দিয়া ফালাইয়া দেই।
এরপর মুক্ষম কথাটা বললাম। বললাম, মানুষের মুখের সব কথাও ধরতে হয় না, কিছু কিছু কথা কষের মত হইলে তারে চিমটা দিয়া ধইরা ফালাইয়া দিতে হয়। দাড়োয়ান ভদ্রলোক পান খাওয়া মুখে সুন্দর একটা হাসি দিয়া বললেন
- স্যার আপনে জ্ঞানী মানুষ, কত সুন্দর কইরা কথাটা বুঝাইলেইন।
মনে শান্তি পাইলাম। বাড়ীর দাড়োয়ানতো অন্তত বুঝলো যে আমি জ্ঞানী মানুষ! এইটাওবা কম কী!
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৬ বিকাল ৩:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



