somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হয়েন দে উইল এভার লার্ন!

০৬ ই জুন, ২০১৬ সকাল ৮:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভিক্ষুক বললো
- স্যার ১০ টেকা দেন
- নাই
- ভাই ৫ টেকা দেন
- নাই
- ১ টেকা দেন
- নাই
- ঐ মিয়া ভাব ধইরা বইয়া রইছেন ক্যান্, আহেন আমার লগে পথে নামেন।

-০-

যাদের কাছে নাগরিক নিরাপত্তা চাইতাম। একেকটা হত্যাকান্ডের পর একেক রকম ভাবে আশাহত হয়ে হয়ে নিরাপত্তা চাইতাম, বিচার চাইতাম। তারা নিজেরাই দেখি নিরাপদ না!

"বিচ্ছিন্ন ঘটনা", "জঙ্গি হামলা" বিষয়গুলা শুনে শুনে তো মুখস্থ হয়ে গেছে। বিষয়টা এখন এমন হয়ে দাঁড়াইছে যে বিচ্ছিন্ন ঘটনা আর জঙ্গি হামলা সিলেবাসের বাইরের জিনিস। এইগুলা হ্যান্ডেল করতে আমাদের রাষ্ট্র পারে না। আজ পর্যন্ত বিশ্বাসযোগ্যভাবে সঠিক অপরাধীদেরকে গ্যাঁক করে ধরে ফেলছে এমন কারিষ্মা কোন বাহিনীই দেখাইতে পারে নাই। অতএব সিলেবাসের কভারেজ ধীরে ধীরে কমা শুরু করলো। অবস্থা এখন এমন দাঁড়াইছে, থানার ভিতর থেকে ওসি'র চেয়ার চুরি গেলেও এই চোর এখন ধরা পরবো না। এই ছিঁচকে চোরও সিলেবাসের বাইরে চলে যাবে।

ফেসবুকে লেখে টেখে কিচ্ছু যে হবে না, তা না। টাইমলাইনে লেখাগুলা থাকবে। হয়ত কোন এক দিন এই ক্ষমতায় টিকায়ে রাখা'র পুলিশও জেগে উঠবে। তারা হয়ত শিখবে জনগণ তাদেরকে স্যার বলবে না। বরং জনগনকেই স্যার ডাকতে হবে তাদেরকে। তারা জনগণের জান মাল রক্ষার্থেই জনগণের চাকরী করেন। আর যার ভাব বেশী, যে মনে করবে সে হুমড়া চোমড়া কেউ, জনগণ তারে উল্টা স্যার ডাকবে। সে হয়ত মাফিয়া হবে, সরকারী কোন চাকরীজীবি না।

আওয়ামীলীগ সরকার এখন তাদের স্বর্ণযুগ অতিবাহিত করতেছে। বিরোধীদল তাদের পকেটে। বিএনপি তাদের বোকামী এবং জামাত সংশ্লিষ্টতার কারনে এখন বিলুপ্তপ্রায় লড়খড়ে একটা দল। ভোটের বিষয়টা একটা কমেডি শো হয়ে গেছে, তাও জনগণ কিছু বলে না। এক কথায় বলা যায় তাদের এখন প্রতিবন্ধকতা নাই বললেই চলে। এরপরেও যদি কিছু তারা করে দেখাতে না পারে! আর তবে কবে করবে?

মানুষ আসলে আওয়ামীলিগের কাছে একটা জিনিসই আশা করে, তা হইলো সুশাষণ। জিডিপি, টিডিপা পাবলিক কিচ্ছু বুঝে না, অনুদানও পাবলিক পায় না। নিজের কামাই নিজেই করে সবাই। শুধু জান, মালের নিরাপত্তাটা যদি একটু এনশিউর করতে পারে সরকার। তাহইলেই মনে হয় ভিষণ ২০২০'র দরকার নাই। ভিষণ ৩০০০ এ ও পাবলিকের কোন মাথা ব্যথা থাকবে না।

বুঝতেছি না, সরকার কি সুশাষণের চেষ্টাই করতেছে না! নাকি চেষ্টা করেও ব্যর্থ? নাকি এরা যে ব্যর্থ এইটা এরা জানেই না!
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১৬ সকাল ৮:০৫
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×