- আচ্ছা ভাইজান, তোমার বাগানে রোজ যেতাম... একটা গান আছে না?
- থাকতে পারে, কেন কী হইছে?
- নাহ সিরিয়াসলি বলেন না।
- আচ্ছা সিরিয়াসলি বললাম, কী হইছে কন্।
- গানটা একটু খুঁইজা বাইর করতে পারবেন?
- আচ্ছা ঠিক আছে দেখি...
এরপর গানের কথা ভুলে গেলাম। হঠাৎ আরেকদিন দেখা। আবার ধরলেন
- ভাইজান গানটা পাইছিলেন?
- কোন্ গান!
- ঐ যে তোমার বাগানে যেতাম
- তোমার বাগানে যেতাম তো কোন গান জানি না ভাই। তবে তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে...
কথা শেষ করতে পারলাম না। ভদ্রলোক উত্তেজিত হয়ে বললেন, এইটাই এইটাই...।
জিজ্ঞাসা করলাম
- তো এই গান খুঁজতেছেন কেন?
ভদ্রলোক খুব আগ্রহ নিয়ে বললেন
- ভাইজান এই গানের শেষে কী হয়? বাগানওয়ালা ছেলেটা কি মনের কথা বলতে পারে? নাকি মেয়েটাই বলে!
বললাম, গানটাতো মুখস্থ নাই ভাই। শোনে দেখি, আপনারে জানাবো নে।
ভদ্রলোক খুব মিনতি করে বললেন, জানাবেন প্লিজ, খুব দরকার ভাই। খুব দরকার জানা...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

