বিদ্যুৎ দিয়ে যে আলো তৈরী করা যবে, তা এডিসন জানতেন। কারন বিদ্যুতের নেগেটিভ পজিটিভ একসাথে করলে অনেক তাপ তৈরী হয়, আর স্পার্ক করে উঠে।
তিনি শুরু করলেন এক্সপেরিমেন্ট। হাতের কাছে যা-ই পান, দুই মাথায় ইলেক্ট্রিসিটি লাগিয়ে দেখেন, লাইট আসে কি না। এক্সপেরিমেন্টে চুল, কাঠ, চামড়া কোন কিছুই বাদ দিলেন না। দেখা গেলো কোন জিনিস ধপ করে জ্বলে নিভে যায়। কিছু জিনিস হয়ত জ্বলেই না।
এক একটা পরীক্ষা বিফল হয়, আর তিনি বিপুল উৎসাহে বলেন,Now we know another thing that won't work, that's progress...। অর্থাৎ জানলাম, এইটা দিয়া হবে না। হবেনা লিষ্টটা জানাও কিন্তু কাজের উন্নতি হিসাবে ধরা যায়। কারন একটা না একটা পথেতো কাজ হবে, নাকি?
একটা সময় ঠিকই দুনিয়ার মানুষকে আলো তৈরী করে দেখালেন। মজার বিষয় হইলো, আলো তৈরী করার পর নাকি তিনি মাঝ রাতে তার বউকে ডেকে তুলে তা দেখালেন। বউ কৃত্রিম আলো বিষয়টা ধরতে পারলেন না। বিরক্ত হয়ে বললেন
- ঢং দেখে বাঁচি না। জানালাটা বন্ধ করো, ঘুমাইতে দাও...
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


