- কম্পিউটার তো অক্ষর খাওয়া শুরু করছে!
আমি তো অবাক! কম্পিউটার আবার অক্ষর খায় ক্যামনে? বললাম
- ভাই আপনি আমারে ঘটনাটা দেখান
উনি ABC টাইপ করলেন। A এর আগে কার্সরটা নিলেন। এবার X টাইপ করলেন, A মুছে গেলো। Y টাইপ করলেন B মুছে গেলো। আমার দিকে তাকায়ে বললেন, দেখছেন! AB কিন্তু নাই! খাইয়া ফেলছে কম্পিউটার।
আমি কীবোর্ডের Insert বাটনে একবার চাপ দিয়ে বললাম, এবার দেখেনতো। উনি Z টাইপ করলেন। কিন্তু C না মুছে ঠিকই C টা ডান দিকে সরে গেলো। অবাক হয়ে বললেন, কই এখনতো আর খাইতেছে না! আমি মুচকি হাসি দিয়ে বললাম
- কম্পিউটারের পেট ভরে গেছে। তাই আর খাচ্ছে না।
কই যাই!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

